আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

 

Brother IT Digital

ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনা কোচ কথাই বলতে পারেননি ঠিকভাবে। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছেড়ে যান। লিওনেল স্কালোনি আবার কথা বললেন। বিশ্বকাপ ফাইনালে হারের পরের মতো চোখে পানি ছিল না তার। এবার তিনি চওড়া হাসি নিয়ে কথা বললেন। নিজের শহর পুজাতোতে ফেরার আগে শুধু দলের ও ভক্তদের প্রশংসাই করেননি, স্পেনের বিপক্ষে ফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে বিতর্কিত তত্ত্ব নিয়েও উদাসীন মনোভাব দেখালেন।

স্কালোনি গাড়ি থামাতেই জানালার দিকে সাংবাদিকদের ঢেউ উঠেছিল। ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসির কিছু কথাবার্তা ড্রেসিংরুমে অস্থিরতার গুঞ্জন তুলেছে। সেটি নিয়ে জানতে চাওয়া হয় কোচের কাছে। দলের সার্বিক পারফরম্যান্স সম্পর্কেও তার মত জানতে চান সাংবাদিকরা। স্কালোনি সাফ সাফ জানিয়ে দেন, ‘আমি সোশ্যাল মিডিয়া দেখি না। আমি কিছু জানি না। আপনারা কী বলছে সেটা সম্পর্কে আমার ধারণা নেই।’ তার উত্তরটা বিনয়ী ছিল, কিন্তু এতটাই দৃঢ় ছিল যে যে কোনো বিতর্ক বা সন্দেহ শুরুতেই প্রত্যাখ্যান করে দিলেন।

স্কোয়াডের সবার মধ্যে কি একতা ছিল নাকি কোনো অন্তর্দ্বন্দ্ব ছিল, এই প্রশ্ন করতেই লাফিয়ে গাড়ি থেকে বের হলেন স্কালোনি, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন। আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি।’ খেলোয়াড়দের মনোভাব নিয়ে তিনি জোর গলায় বললেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে, এই জার্সিতে তারা জাত চিনিয়েছে এবং আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। আশা করি ভবিষ্যতে যখন একজন খেলোয়াড়কে জাতীয় দলে আসবে, এটা কোনো ব্যাপার হবে না তখন। কারণ এটা একটা ইঙ্গিত।’

শোনা যাচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস আর্জেন্টাইনদের’ ব্যানার দেখানোর কারণে তিন আর্জেন্টাইন খেলোয়াড়ের ব্রিটিশ ভিসা নিষিদ্ধ করা হবে। এনিয়ে স্কালোনির জবাব, ‘আমার কিছু জানা নেই, তারা কোনো কিছুই আমাদের বলেছিল না। আপনারা যেভাবে দেখেছেন আমিও এটা (পতাকা) সেভাবে দেখেছি।’

আপাতত জাতীয় দল থেকে ছুটি, এখন শুধুই পরিবারকে নিয়ে ভাবনা, ‘আমি তাদের সঙ্গে থাকতে চাই। তাদের দেখতে মন উতলা হয়ে আছে।’ তারপর? ‘সেপ্টেম্বরে আমাকে অনুশীলন মাঠে থাকতে হবে।’


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আশঙ্কা

1

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

2

২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

3

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

4

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

5

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা

6

জ্বালানি তেলের মজুত সক্ষমতা ৯০ দিনে উন্নীত করার উদ্যোগ সরকার

7

প্রবীণদের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নতুন করে ঢেলে সা

8

জুলাই সনদ বাস্তবায়নের যে প্রত্যাশা ছিল, তার অধিকাংশই এখনো পূ

9

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ:

10

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-বোমা ও গাঁজাসহ উত্তর দিঘলদীর ম

11

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

12

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

13

মনপুরার ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ পান ব্যবসায়ী আটক

14

ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীকে দিয়ে শরীর ‘মাসাজ’, শিক্ষিকার বির

15

পারমাণবিক শক্তি দ্রুত বাড়ানোর ঘোষণা কিম জং উনের

16

ভোলায় কন্যা সন্তান প্রসব করলেন ভবঘুরে নারী সাহায্য করলেন পুল

17

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

18

মন্ত্রীদের ইনস্টাগ্রাম ‘রিলস’ বানানোর পরামর্শ দিলেন মোদি

19

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

20