আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় ফের চুরি

 

Brother IT Digital

ভোলায় সাংবাদিকের বাসায় ফের চুরি


ভোলা প্রতিনিধি:ভোলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমানের বাসায় ফের চুরির ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে শহরের কালীবাড়ি রোডের ভদ্রপাড়া এলাকার বাসায় ঢুকে আলমারি ও ওয়ারড্রব ভেঙে সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ হাজার টাকা, একটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

এ নিয়ে একই বাসায় দ্বিতীয়বার চুরির ঘটনা ঘটল। এর আগে গত ৭ জানুয়ারিও ওই বাসায় চুরি হয়েছিল। কয়েক মাসের ব্যবধানে একই বাসায় ফের চুরির ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে পরিবারটিতে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকাল পৌনে ৯টার দিকে ইমতিয়াজুর রহমান ও তার স্ত্রী সাবিয়া আকতার মিম অফিসের উদ্দেশে বাংলাবাজারে যান। বাসায় ছিলেন ইমতিয়াজুর রহমানের মা রোকেয়া বেগম। তিনি রান্নাসহ ঘরের কাজ শেষে সকাল সাড়ে ১১টার দিকে পাশের বাসায় থাকা ভাইয়ের বাড়িতে যান।

পরে পৌনে ১টার দিকে নিজ বাসায় ফিরে দরজা খুলতে গিয়ে তিনি দেখতে পান, দরজাটি ভেতর থেকে আটকানো। পেছনের দরজায় গিয়েও একই অবস্থা দেখতে পান তিনি। বিষয়টি অস্বাভাবিক মনে হলে আশপাশের লোকজনকে ডাকতে গেলে এ সময় পেছনের দরজা দিয়ে একজন ব্যক্তি বাসা থেকে বের হয়ে পালিয়ে যায় বলে দাবি করেন রোকেয়া বেগম।

পরে আত্মীয়-স্বজনদের নিয়ে বাসায় প্রবেশ করে দেখা যায়, ইমতিয়াজুর রহমানের কক্ষের দরজা ভাঙা। ভেতরে থাকা আলমারি ও ওয়ারড্রবের দরজাও ভাঙা এবং ঘরের মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আলমারিতে রাখা দুই জোড়া কানের দুল, চারটি সোনার আংটি—মোট সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, এক জোড়া রুপার পায়েল, নগদ ২২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না।

ইমতিয়াজুর রহমানের স্ত্রী সাবিয়া আকতার মিম বলেন, বিয়ের সময় পাওয়া গহনাগুলো বাসাতেই রাখা ছিল। এর মধ্যে তার শখের গহনা ও জমানো নগদ টাকাও ছিল। চুরির ঘটনায় এসব হারিয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন।

ইমতিয়াজুর রহমান বলেন, এর আগেও জানুয়ারি মাসে একই বাসায় চুরি হয়েছিল। এবারও বাসায় কেউ না থাকার সুযোগে চুরি হয়েছে। চোরেরা আগে থেকেই বাসাটির ওপর নজর রাখছিল বলে তার ধারণা। তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় ভোলা সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইমতিয়াজুর রহমান।

খবর পেয়ে ভোলা সদর মডেল থানার এসআই পলাশের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, সাংবাদিকের বাসায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

1

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ

2

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

3

জনগণ অন্ধ নয়, সবকিছু দেখছে: ডা. শফিকুর রহমান

4

লালমোহনে পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

5

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

6

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

7

র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

8

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

9

ভোলায় মোটরসাইকেল চুরি, GPS ট্র্যাকিংয়ে লাহারহাট থেকে উদ্ধার

10

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

11

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

12

পে কমিশন পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি, নেতৃত্বে অর্থমন্ত্র

13

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ: সেই মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার ম

14

লালমোহনে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জর

15

৮ হাজার কোটি টাকার নিত্যপণ্য কিনবে টিসিবি

16

ব্রাহ্মণবাড়িয়ায় হাঁস কেনাবেচার টাকা নিয়ে বিরোধ, হাতাহাতিতে এ

17

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে আইনজীবীর এক চোখ নষ্ট

18

বার্গার খেয়ে পদ হারালেন ‘ককরোচ পার্টির’ মুখপাত্র

19

স্ত্রীর বিচ্ছেদের খবরে কীটনাশক পান, যুবকের মৃত্যু

20