চ্যানেল ভোলা: জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসর সামনে রেখে বরিশাল বিভাগের দল ঘোষণা করা হয়েছে। এবারের আসরে বরিশাল দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ভোলার তরুণ ক্রিকেটার ইফতেখার হোসেন ইফতি।
তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে ১৫ সদস্যের স্কোয়াড নিয়ে এবারের এনসিএলে মাঠে নামবে বরিশাল বিভাগ। দলে অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারদের উপস্থিতিতে ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড গঠন করা হয়েছে।
২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ইফতেখার হোসেন ইফতির। অভিষেকের মাত্র চার বছরের মধ্যেই বরিশাল বিভাগের মতো গুরুত্বপূর্ণ দলের নেতৃত্ব পাওয়ায় ভোলার ক্রীড়াঙ্গনে দেখা দিয়েছে আনন্দের আমেজ।
তরুণ বয়সে নেতৃত্বের দায়িত্ব পাওয়া ইফতি দলকে ভালো ফল এনে দিতে প্রত্যয়ী। তাঁর নেতৃত্বে এবারের এনসিএলে শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বরিশাল বিভাগ।
বরিশাল বিভাগের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছেন—ইফতেখার হোসেন ইফতি (অধিনায়ক), মোজাম্মেল হাসান শাকিল, জাওয়াদ আবরার, মো. রাফসান আল মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন, মো. তানভীর ইসলাম, অভি আহমেদ নোবেল, মঈন খান, তৌহিদুল ইসলাম রাসেল, আবদুল্লাহ শিফাত, হাফিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, রুয়েল মিয়া, মো. শামসুল ইসলাম অনিক ও মইনুল ইসলাম।
মন্তব্য করুন