আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক ফিরোজ বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ও দক্ষিণ আইচা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের বয়াতির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. ইব্রাহিম হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মহিউদ্দিন, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, এমভিসি ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, চরমানিকা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম (ছুটু), দক্ষিণ আইচা ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রিয়াজ ফরাজীসহ অন্যান্য অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মো. ইব্রাহিম হাওলাদার বলেন, “শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।” তিনি বিদ্যালয়ের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অতিথিরা নবগঠিত এডহক কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

1

ট্রান্সফরমার চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

2

যুবদল নেতা নয়নের আয়ের উৎস কি, জানালেন নিজেই

3

ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার প্রতিবাদে মানববন্ধন

4

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

5

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

6

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

7

এশিয়ার বড় বাজারগুলোতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে

8

বগুড়ায় প্রাথমিক শিক্ষা: ইংরেজি পড়তে পারে না ৪০ শতাংশ শিক্ষার

9

স্পিকার মেজর (অব.) হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়

10

চরফ্যাশনে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

11

প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের সুখবর দিলেন শিক্ষাম

12

৭৫ লাখ টাকার ফ্ল্যাট নিয়ে প্রতারণার মামলায় বিদিশা এরশাদ কারা

13

টানা দ্বিতীয় দফা কমল স্বর্ণের দাম, ভরি কত?

14

‘আকাশ থেকে নেমে ধরবে’ —ইনুকে ফোনে বলেছিলেন শেখ হাসিনা

15

মেঘনায় নিখোঁজ হওয়া সেই ২ যুবকের পরিবারের পাশে তথ্যমন্ত্রী

16

শাহজালালের মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র

17

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরক

18

চরফ্যাশনে ধানক্ষেতে মিলল ডাব ব্যবসায়ীর মরদেহ, এলাকায় চাঞ্চল্

19

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

20