আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ির

 

Brother IT Digital

ইব্রাহিম আকতার আকাশ: ভোলায় জামাই বাড়িতে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৬০) নামে ৭ সন্তানের এক জননী নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ভোলা-ইলিশা আঞ্চলিক মহাসড়কের মহাজনের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম সদর উপজেলার ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাসেম সর্দারের স্ত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মনোয়ারা বেগম ইজিবাইক যোগে পশ্চিম ইলিশা থেকে বাপ্তা মহাজনের পোল এলাকায় তাঁর জামাই ইউছুফের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যায় সেই বাড়ির একটি বিয়ের অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ করার কথা ছিল। বিকেল ৫টার দিকে তিনি ইজিবাইক থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কায় দেয়। পরে তিনি গুরুতর আহত হলে পথচারীরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম চ্যানেল ভোলাকে জানিয়েছেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনপুরায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংগঠনিক শক্তি বৃদ্ধ

1

১৭ বার পেছাল অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ

2

নারী-শিশুসহ কয়েকজনকে পেটালেন চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

3

১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্

4

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

5

পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন মা

6

ট্রাম্প-তারেক রহমানের ছবি নিয়ে দেয়া সেই পোস্ট মুছলেন আসিফ মা

7

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

8

দেশের পোলট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োট

9

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

10

জলাবদ্ধতা নিরসনে চরফ্যাশনে খালের বাঁধ অপসারণ

11

ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

12

ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

13

ঘরের পেছন থেকে স্বামীর মাটিচাপা মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

14

সাইবার সিকিউরিটি আইন যুগোপযোগী করা হবে: শামা ওবায়েদ

15

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

16

ভোলায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৩

17

মনপুরায় মসজিদের ভেতর শিক্ষককে মারধরের অভিযোগ

18

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট

19

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

20