আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে ‘ভাইরাল মিজান’, জানা গেল নেপথ্যের ঘটনা

 

Brother IT Digital

রাজধানীতে এক শ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে আলোচনায় আসা মিজানুর রহমান মিজান ওরফে ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের সাজা দেওয়া হয়।

কাফরুল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ রবিবার ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল।

এর ধারাবাহিকতায় আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সেখানে যান বিদ্যুৎ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় মিজান সংশ্লিষ্টদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সদস্যদের আঘাত করেন।

এর পর তাকে আটক করে কাফরুল থানায় নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মিজানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। থানার এএসআই নাজমা আক্তার বলেন, ‘ডিএমপির ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের সাজা দিয়েছেন। সাজা ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানো হয়।

আগারগাঁওয়ের ফুটপাতে ছোট একটি ভাতের দোকান চালান মিজানুর রহমান মিজান। মাত্র এক শ টাকা পিস গরুর মাংসের সঙ্গে ভাত, আলু ও ডাল বিক্রির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপ, ক্ষমা চাইলেন ছাত্রদল নেতা

1

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

2

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

3

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

4

এবার পাকিস্তানে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

5

ভোলার বোরহানউদ্দিনে স্কুলছাত্রীকে ধর্ষণ: প্রধান শিক্ষকসহ গ্র

6

ভোলায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

7

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

8

একনেকে ভোলার নদী ভাঙনরোধে বড় বাজেট পাশ হবে: পার্থ

9

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

10

আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করেন প্রথমেই সাতক্ষ

11

চরফ্যাশনে মডেল মসজিদের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

12

আনোয়ারায় প্রবাসী-স্ত্রীর খালি ঘরে চুরি, হাঁড়ি-পাতিল ও কাপড়চো

13

হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত, অর্ধলক্ষাধিক মান

14

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় যে দুই

15

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

16

লালমোহনে ডাকাতি মামলায় ৩ আসামি গ্রেপ্তার

17

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

18

৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!

19

সাপের কামড়ে চিকিৎসাধীন জেলে বাবলুর মৃত্যু

20