আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিড়ালের পায়ে ২৯ আঙুল, গড়ল গিনেস রেকর্ড

 

Brother IT Digital

সাধারণত একটি বিড়ালের চার পায়ে মোট ১৮টি আঙুল থাকে। তবে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এমন একটি বিড়ালের সন্ধান পাওয়া গেছে, যার চার পায়ে আঙুলের সংখ্যা ২৯। বিরল এই বৈশিষ্ট্যের স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে মেইন কুন জাতের বিড়ালটির।

বিড়ালটির নাম ‘ইরেবাস অ্যানোমালি’। এর মালিক মার্কিন দম্পতি কেন্ড্রা ভ্যানডেনব্লুমার ও হান্টার নেট। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা পরীক্ষা করে ইরেবাসের ২৯টি আঙুল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত ১১টি আঙুলের কারণে ইরেবাসের থাবা অন্য বিড়ালের তুলনায় আকারে বড় এবং দেখতে বেশ আলাদা। তবে এতগুলো আঙুল থাকা সত্ত্বেও হাঁটাচলা কিংবা স্বাভাবিক জীবনযাপনে কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন এর মালিকেরা।

জন্মগতভাবে স্বাভাবিকের চেয়ে বেশি আঙুল থাকার এই শারীরিক বৈশিষ্ট্যকে চিকিৎসাবিজ্ঞানে ‘পলিড্যাক্টিলি’ বলা হয়। মেইন কুন জাতের বিড়ালের মধ্যে এমন বৈশিষ্ট্য দেখা গেলেও ২৯টি আঙুলের ঘটনা অত্যন্ত বিরল।

ইরেবাসের আগে সবচেয়ে বেশি আঙুলের রেকর্ড ছিল ২৮টি। ২০০২ সালে কানাডার ‘জেক’ নামের একটি বিড়াল এই রেকর্ড গড়ে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মিশিগানের ‘টোবি’ নামের আরেকটি বিড়ালও ২৮টি আঙুল নিয়ে সেই রেকর্ডে ভাগ বসায়। এবার একটি অতিরিক্ত আঙুল নিয়ে দুজনের রেকর্ড ছাড়িয়ে গেছে ইরেবাস।

ইরেবাসের মালিক দম্পতি মেইন কুন জাতের বিড়াল প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁদের প্রতিষ্ঠানটির নাম ‘ব্লু নর্দার্ন মেইন কুনস’। তাঁরা জানান, জন্মের পর ইরেবাসের পায়ের অস্বাভাবিক গঠন দেখেই তাঁদের মনে হয়েছিল, বিড়ালটি হয়তো নতুন রেকর্ড গড়তে পারে।

শেষ পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি সেই ধারণাকেই সত্যি করেছে। ২৯টি আঙুল নিয়ে ইরেবাস এখন বিশ্বের সবচেয়ে বেশি আঙুলওয়ালা বিড়ালের রেকর্ডের একক মালিক।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমোদিত পে-স্কেলে বেতন কেমন হবে, জানালেন তথ্য উপদেষ্টা

1

দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

2

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বায়েক অফিসে অগ্নিকাণ্ড

3

ফাইনালে আর্জেন্টিনা, গরু জবাই করে ভূরিভোজের আয়োজন

4

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

5

বোরহানউদ্দিনে মোবাইল কোর্টের অভিযান, নিষিদ্ধ পণ্য জব্দ ও ব্য

6

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা, দুই এজেন্সি সিলগালা

7

ছাত্রদলের কমিটি থেকে পদত্যাগ করা কে এই সুমাইয়া?

8

যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চা

9

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরক

10

দৈনিক ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

11

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা

12

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

13

লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জ

14

রাজপথে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে প্রতিরোধ করা হবে: প্রধানমন্ত্

15

দীর্ঘ অপেক্ষার অবসান, ভোলা-ঢাকা নৌপথে সরকারি ফেরির যাত্রা শু

16

ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ জরিমানা

17

কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে দ্বিগুণ ব্যয়: সেতুমন্ত্রী

18

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

19

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

20