আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

 

Brother IT Digital

সারের সংকটকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, দেশের যেসব এলাকায় বিএনপির প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, সেসব এলাকায় সারের সংকট নিয়ে কোনো আন্দোলন হয়নি। অথচ একটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, এমন এলাকাগুলোতে বিএনপিকে জনসমক্ষে হেয় করার চক্রান্তের অংশ হিসেবে সারের সংকট নিয়ে আন্দোলন করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকার সচেতন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আগামী বছরের জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে প্রতিমন্ত্রী কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভা ও জেলা উন্নয়ন সমন্বয় সভায় অংশ নেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও বিভিন্ন প্রশাসনিক বিষয়ে আলোচনা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম, জেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে খাল থেকে বাকপ্রতিবন্ধী কিশোরের মরদেহ উদ্ধার

1

শাহ আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন ভোলার শামীম

2

জটিলতা কাটিয়ে আজ আসছে রূপপুরের জ্বালানি

3

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

4

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

5

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

6

চরফ্যাশন কারামাতিয়া মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সভা

7

দেশের উন্নয়নের অন্যতম ভিত্তি হবে পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি:

8

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

9

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

10

উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা করল ট্রাফিক পুলিশ

11

১২ হাজারের বেশি প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

12

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

13

ভোলার দৌলতখানে কারখানা ও গোডাউনে পলিথিন জব্দ

14

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম

15

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

16

মাত্র ১০ মাসে কোরআনের হাফেজা ১৪ বছরের তানজিলা

17

একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য জরুরি নির্দেশনা

18

সব নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্

19

ভোলায় ইসলামী আন্দোলন নেতার ব্যক্তিগত ভিডিও ভাইরাল, পদ স্থগিত

20