আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

পটুয়াখালী থেকে হারিয়ে যাওয়া ৩ শিশু ভোলায় উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

 

Brother IT Digital

জুলফিকার তালুকদার, চরফ্যাশন: পটুয়াখালীর গলাচিপা থেকে হারিয়ে যাওয়া তিন শিশুকে ভোলার চরফ্যাশন থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় এক ব্যক্তির সহযোগিতা ও দক্ষিণ আইচা থানা পুলিশের তৎপরতায় শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, গেল মঙ্গলবার দুপুরে চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরকচ্ছপিয়া বাজারে তিন শিশুকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় মো. জাফর। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি শিশুদের কাছে পরিচয় ও বাড়ির ঠিকানা জানতে চান। শিশুরা জানায়, তাদের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে।

উদ্ধার হওয়া দুই শিশুরা হলেন, মো. আবদুল (৮) ও তার ভাই রহমত উল্লাহ (৭)। তাদের বাবার নাম অলিউর রহমান। এছাড়াও অপর শিশু মো. ইয়াসিনের (৬) একই এলাকার মো. হাসান মিয়ার ছেলে।

শিশুরা জানায়, তারা গলাচিপার চরবিশ্বাস লঞ্চঘাট থেকে বাবুরহাট লঞ্চঘাট হয়ে চরকচ্ছপিয়া বাজারে আসেন। এখানে আসার পর তারা রাস্তাঘাট না চিনে এদিকসেদিক হাটাহাটি করেন। পরে স্থানীয় জাফর নামের এক ব্যক্তি তাদের পরিচয় জানতে চাইলে তারা হারিয়ে গেছেন বলে জানায়।

এরপর জাফর তাদের হারিয়ে যাওয়ার বিষয়টি বুঝতে পেরে তিন শিশুকে নিজ বাড়িতে নিয়ে আশ্রয় দেন।

পরদিন বুধবার সকালে জাফর শিশুদের দক্ষিণ আইচা থানায় নিয়ে অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবিরের কাছে হস্তান্তর করেন। পরে ওসি শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিচয় শনাক্ত করেন।

পুলিশের তৎপরতায় পরিবারের সন্ধান পাওয়ার পর জাফরের মাধ্যমে শিশুদের গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নে পাঠানো হয়। সেখানে মো. আবদুল ও রহমত উল্লাহকে তাদের দাদির কাছে এবং অপর শিশু মো. ইয়াসিনকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, “শিশুদের পাওয়ার পর তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আশ্রয়দাতা জাফরের মাধ্যমে তাদের নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।”

শিশুদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে তারা দক্ষিণ আইচা থানা পুলিশ ও শিশুদের আশ্রয় দেওয়া মো. জাফরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিবি পরিচয়ে সোয়া ৪ লাখ টাকা ছিনতাই, মূল হোতা গ্রেপ্তার

1

লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

2

তজুমদ্দিনে শম্ভুপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি গ্রেপ্তার

3

শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক, অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত

4

স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতুক মামলা করায় স্ত্রীর কারাদণ্ড

5

ছেঁড়া-ফাটা নোট নিয়ে সব ব্যাংককে জরুরি নির্দেশনা

6

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

7

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

8

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

9

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

10

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

11

প্রাথমিক শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

12

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় বন্যার শঙ্কা

13

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, সবার সামনে মাথা

14

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

15

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

16

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আট

17

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

18

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

19

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, পাশে থাকার আশ্বাস বাংলাদেশের

20