আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস্তান্তর

 

Brother IT Digital

ভোলা প্রতিনিধি: ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে তিনজন অসহায় ও দরিদ্র রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অনুদানের চেকগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া সরকারের অন্যতম দায়িত্ব। জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগে চিকিৎসা সহায়তা পাওয়া ব্যক্তিরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ দিনে বাংলাদেশের রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার

1

সর্বোচ্চ লোডশেডিং ঢাকায়, অন্যান্য বিভাগেও আছে দুঃসংবাদ

2

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা

3

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

4

বরিশালে যৌথ অভিযানে ৩৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

5

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

6

স্কুল থেকে আর কখনো বাড়ি ফিরবে না জিসান

7

মাদকের টাকা জোগাড়ে সন্তানকে বিক্রির চেষ্টা, ৯৯৯-এ খবর পেয়ে উ

8

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কত

9

গর্ভকালীন পুষ্টি ও যত্ন: সাধারণ যেসব ভুল এড়ানো উচিত

10

স্ত্রী চাইলে তাৎক্ষণিক দেনমোহর পরিশোধ করতে হবে, হাইকোর্টের র

11

‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেয়া হয়’: শা

12

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা

13

৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদ

14

১ অক্টোবর পর্যন্ত প্রাথমিকের নিয়োগপত্র পাবেন প্রার্থীরা: শিক

15

মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নম্বর দেয়া যায় না: শিক্ষা

16

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

17

৯ বছরের আরহাম ১০ মাসেই পুরো কোরআনের হাফেজ

18

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

19

বোরহানউদ্দিনে নিষেধাজ্ঞার কবলে ২০ হাজার জেলে

20