আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবশেষে ‘ককরোচ’ বিতর্কে মুখ খুললেন ভারতের প্রধান বিচারপতি

 

Brother IT Digital

ভারতের দিল্লিতে চলমান যুবকদের আন্দোলনের মুখে ‘ককরোচ’ বিতর্কে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেছেন, আদালতে শুনানি চলাকালে তার করা ‘ককরোচ’ মন্তব্য কেবল ভুয়া ডিগ্রি নিয়ে আইন পেশায় ঢোকা ব্যক্তিদের উদ্দেশে ছিল, দেশের যুবসমাজের জন্য নয়।

শুক্রবার (২৪ জুলাই) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বিষয়টি পুনর্ব্যক্ত করেন।

ভারতের প্রধান বিচারপতি জানান, দেশের যুবসমাজের প্রতি তার অগাধ শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং তাদের উদ্দেশ্য করে তিনি কোনো কটু কথা বলেননি।

সূর্য কান্ত বলেন, অতীতে স্বয়ং বার কাউন্সিল অব ইন্ডিয়াই ভুয়া আইন ডিগ্রির বিষয়টি সামনে এনেছিল। সেই তথ্যের আলোকে তিনি বিচার বিভাগ থেকে এসব ভুয়া ডিগ্রিধারীদের ছেঁটে ফেলার প্রেক্ষাপটে ওই মন্তব্য করেছিলেন।

তিনি স্পষ্ট করে বলেন, যারা মূলত জাল সনদ ব্যবহার করে পেছনের দরজা দিয়ে আইনজীবী হিসেবে পেশায় ঢুকে পড়েছে, তাদেরকে কেন্দ্র করে আলোচনাটি হয়েছিল। কারণ এদের মাধ্যমে মহৎ এই পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

নিজের অবস্থান পরিষ্কার করে ভারতের প্রধান বিচারপতি আরও বলেন, আমি যখন দেশের কোথাও সফরে যাই, তখন অসংখ্য তরুণ-যুবক আমার সঙ্গে দেখা করতে আসে। সত্যি বলতে, আমি এই দেশের যুবসমাজের থেকে কাজের শক্তি ও উৎসাহ পাই।

তিনি আরও বলেন, দেশের তরুণদের যদি কোনো ন্যায়সঙ্গত ক্ষোভ বা দাবি থাকে এবং তারা যদি আদালতের মাধ্যমে তার সমাধান চায়, তবে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দরজা তাদের জন্য সবসময় খোলা রয়েছে। সংবিধান ও দেশের আইন মেনে তাদের সব সমস্যার সমাধান করা হবে।

বিতর্কের পটভূমি উল্লেখ করে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মে একটি মামলার শুনানিতে আইন পেশায় বেকার যুবকদের ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন প্রধান বিচারপতি। সেই বক্তব্যকে কেন্দ্র করে ভারতে তুমুল বিতর্কের সৃষ্টি হয় এবং ক্ষোভ প্রকাশ করে কাকরোচ জনতা পার্টি (সিজিপি) নামে একটি দলও গঠিত হয়। অনেকেই ধরে নিয়েছিলেন যে তিনি পুরো দেশের যুবসমাজকে অপমান করেছেন। তবে এর পরদিন প্রধান বিচারপতি এক লিখিত বিবৃতিতে জানান, গণমাধ্যমের একটি অংশ তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে।

সংশোধনী বিবৃতিতে তিনি আক্ষেপ করে বলেন, অপেশাদার বা অহেতুক একটি মামলার শুনানিতে তার বলা কথাকে গণমাধ্যমে ভুলভাবে তুলে ধরায় তিনি গভীরভাবে ব্যথিত।                                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তুাব

1

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা

2

সরকার যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন কর

3

যে কারণে গ্রেপ্তার হলেন সাবেক সেনা কর্মকর্তা গুলশান আরা ও দে

4

একাদশ-দ্বাদশে হিসাববিজ্ঞান পাঠদানে পরিবর্তনের প্রস্তাব

5

চরফ্যাশনে সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগা

6

ভোলায় ১১২ মণ্ডপে দুর্গাপূজা, চলছে প্রতিমায় রংতুলির শেষ আঁচড়

7

গ্যাস দিন, না হলে বিল নেয়া বন্ধ করুন: কামাল হোসেন

8

‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’— শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্নে

9

লালমোহনে মুরগির খামারে ঢোকার অভিযোগে শতাধিক বন্য পাখি হত্যা

10

আ. লীগ নামে কোনো দল রাজনীতি করার সুযোগ পাবে না

11

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

12

ভোলায় আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

13

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বাংলাদেশী ২৫ এজেন্সির তালিকা প্রক

14

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

15

তজুমদ্দিনে নারী সমাবেশ, সচেতনতায় গুরুত্বারোপ

16

দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত

17

উজানের ঢলে আবারও ফুলে উঠছে তিস্তা, চরাঞ্চলে আতঙ্ক

18

আমি সারাজীবন ভার্জিন ছিলাম: মেঘনা আলম

19

ভোলায় স্বামীকে কুপিয়ে টুকরো করার মামলায় স্ত্রী নুরনাহারের ফা

20