আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় করা মামলায় চার দিনের রিমান্ডে দুই পুলিশসহ তিনজন

 

Brother IT Digital

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ সদস্য ও তাঁর এক বোনকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এ আদেশ দেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) প্রবীর কুমার বিশ্বাস, চালক নায়েক কামাল হোসেন ও রাজার বোন তাসলিমা।

এর আগে গতকাল সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আজ শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ২৯ জন আসামিকে নিয়ে প্রিজন ভ্যানটি ঢাকা জেলা জজ আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরছিল। ভ্যানটি গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় পৌঁছালে শৌচকর্মের কথা বলে পিচ্চি রাজা ভ্যান থেকে পালিয়ে যান বলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানিয়েছিলেন। তবে তদন্তে ওই বক্তব্যের সঙ্গে ঘটনার মিল পাওয়া যায়নি।

গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার প্রথম আলোকে বলেন, প্রিজন ভ্যানের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা টাকার বিনিময়ে পিচ্চি রাজাকে ছেড়ে দিয়েছেন। তবে কত টাকার বিনিময়ে তাঁরা এ কাজ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনের বাড়ি থেকে ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই দুই পুলিশ সদস্য ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।

গত ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশের ভাষ্য, তিনি ওই এলাকার শীর্ষ মাদক কারবারিদের একজন। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিকের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে যত টাকা করে পাবে

1

জুলাইয়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৫০

2

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের

3

ভোলার গরিবের দুবাইয়ে কাশফুলের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভ

4

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

5

'একটা মানুষ মারা গেল, আর পেলাম ৮০০ টাকা', নাসীরুদ্দীন-সারজিস

6

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

7

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির লা'শ উদ্ধার

8

চ্যানেল ভোলায় সংবাদ প্রচারের পর সড়ক সংস্কার করলেন অ্যাডভোকেট

9

মাদ্রাসায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছে ফ্রে

10

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উঠছে ১৬ মেগা প্রকল

11

বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

12

সারাদেশের সরকারি সব কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরু

13

সড়কপথে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, অনুমোদন দিলেন প্

14

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাব

15

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

16

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনে

17

জ্বালানি সংকটের গুজব, রাতেই পেট্রল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ

18

ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত: তথ

19

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

20