আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

 

Brother IT Digital

লালমোহন প্রতিনিধি:  ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষ্মী ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় আল আমিন ফরাজীর বসতঘরের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

আটক আল আমিন ফরাজী চরলক্ষ্মী ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ২৯৯।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা

1

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

2

ছাত্রলীগের সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

3

বেতন না পাওয়া সেই শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

4

সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্যখাতের ওপর: স্বাস্থ্যম

5

ভোলায় ২১ লাখ টাকার চোরাই স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা উদ্ধার

6

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে

7

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

8

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

9

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

10

বিটিভির নতুন মহাপরিচালক কে এই কাজী জেসিন?

11

ভোলায় জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেল স্বাধীন যুব উন্নয

12

গোলাপি বাসের নারী চালকদের কণ্ঠে হতাশার সুর

13

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

14

কিশোরীর সঙ্গে পরকীয়া, রিপন মিয়াকে জরিমানা করে গ্রাম ছাড়ার নি

15

মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা

16

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, প্রেমিকা গ্রেপ্তার

17

এই শয়তানিটা আওয়ামী লীগই করতো: ফাহাম আব্দুস সালাম

18

মাদকের বড় চালানগুলো আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির আশপাশ দিয়েই

19

টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত

20