আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

রংপুরে ৪ খুন: জবানবন্দিতে যা বললেন আসামি সিদ্ধার্থ

 

Brother IT Digital

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে কীভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, আদালতের কাছে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন গ্রেপ্তার আসামি সিদ্ধার্থ দাস।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে রংপুর মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে সিদ্ধার্থের দেওয়া জবানবন্দির তথ্য প্রকাশ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ।

আদালতে দেওয়া জবানবন্দিতে সিদ্ধার্থ দাস জানান, গত ২১ আগস্ট (শুক্রবার) ভোরের দিকে তিনি এবং অপর আসামি মুগ্ধ দাস বেশি পরিমাণে ইয়াবা সেবন করেন। রাত ১২টার পর সীমান্তের বাসায় তিনটি ইয়াবা সেবনের পর, রাত ৩টার দিকে কামাল কাছনার ইয়াবা কারবারি শান্তর কাছ থেকে নিজের মোবাইল ফোন বন্ধক রেখে আরও চারটি ইয়াবা সংগ্রহ করেন।

পরে রাস্তায় কুকুরের তাড়া এড়াতে দেবুদের বাড়ির প্রাচীর ও ছাদ টপকে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে পানির ট্যাংকের আড়ালে বসে ইয়াবা সেবন করতে থাকেন। ওই রাতে তারা মোট আটটি ইয়াবা সেবন করেছিলেন, যা তাদের স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি ছিল। ইয়াবার ঘোরে তারা খেয়ালই করেননি কখন ভোরের আলো ফুটে গেছে।

ভোরে গণপতি চক্রবর্তী ছাদে এসে তাদের দেখে ফেলেন এবং ধমক দিয়ে বলেন, ‘তোরা এত সকালে এখানে কী করিস?’ এতে পরিচিতি প্রকাশ ও মান-সম্মানের ভয়ে মুগ্ধ ও সিদ্ধার্থ তাদের গলায় থাকা গামছা পেঁচিয়ে গণপতিকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে তার মরদেহ ছাদের এক কোণে টিন দিয়ে ঢেকে রাখা হয়।

শব্দ শুনে গণপতির স্ত্রী ও মেয়ে ছাদে এলে তাদের ওপর চড়াও হয় আসামিরা। মুগ্ধ গামছা দিয়ে গণপতির স্ত্রীর গলা চেপে ধরেন এবং সিদ্ধার্থ মেয়েকে এক হাতে গলা ও অন্য হাতে মুখ চেপে ধরেন। স্ত্রী মারা যাওয়ার পর সেই গামছা ও কবুতরের ঘরের বাক্স থেকে আনা রশি দিয়ে মেয়েকেও শ্বাসরোধ করে হত্যা করা হয়।

এরপর বাসায় ঢুকে তারা দেখতে পান গণপতির ছেলে প্রিয়ম চক্রবর্তী ঘুম থেকে উঠে পড়েছে। প্রিয়ম সিদ্ধার্থকে দেখে চিনে ফেলে বলে, ‘সিদ্ধার্থ দাদা, তুমি এখানে কেন?’ চিনে ফেলায় তাকেও গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করা হয়।

জবানবন্দিতে সিদ্ধার্থ আরও জানান, হত্যার পর ধরা পড়ার ভয়ে প্লাস দিয়ে বিদ্যুতের তার কেটে সিসি ক্যামেরা অকেজো করা হয়। হত্যাকে চুরি বা ডাকাতি বলে চালাতে ঘরের ড্রয়ার খুলে আসবাবপত্র এলোমেলো করে স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ হাজার টাকা লুট করা হয়। পরে গোসল সেরে আরও একটি ইয়াবা সেবন করে দেয়াল টপকে তারা পালিয়ে যান। লুটের টাকা থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে বন্ধক রাখা মোবাইল ফোনটি ছাড়িয়ে নেন সিদ্ধার্থ।

পুলিশ কমিশনার জানান, অপর আসামি মুগ্ধ দাসও একই রকম জবানবন্দি দিয়েছেন। নিহতদের ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিললেও ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। আসামিদের ডোপ টেস্ট ও ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে।

সংবাদ সম্মেলনে জবানবন্দির তথ্য তুলে ধরার পর উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করা শুরু করলে পুলিশ কমিশনার কোনো উত্তর না দিয়েই স্থান ত্যাগ করেন।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

1

বিরোধীদের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী

2

গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে জামায়াতের মোমবাতি মিছিল

3

আবেগঘন বার্তায় সিলেটবাসীকে বিদায় জানালেন সাবেক ডিসি সারওয়ার

4

দক্ষিণ আইচায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবার

5

ভোলার লালমোহনে পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

6

দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে কাগজপত্র পাঠানো হয়েছে:

7

ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

8

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ভিডিও ফেসবুকে

9

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্

10

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

11

আগামীকাল ভোলায় ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

12

সিলেটে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার ঘুষিতে প্রাণ গেল ব্যবসায়ীর

13

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

14

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

15

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড

16

চুরির অভিযোগে নফল নামাজ ও তওবা করে মুক্তি, কয়েক ঘণ্টা পর মাদ

17

বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট

18

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

19

ভোলায় সিএনজিতে মিললো ৪০ কেজি গাঁজা

20