আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছেলে হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত ইমন হত্যার মামলা প্রত্যাহার না করায় বাবাকে গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসী জাহিদ ও তার সহযোগীরা।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার মাসদাইর কাজিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন ফতুল্লা থানার কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় তার বাবা ওমর খৈয়াম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় জাহিদসহ ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই বিভিন্নভাবে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয় তারা।

পরিবারের ভাষ্য, ঘটনার দিন বোরকা পরিহিত জাহিদ ৭ থেকে ৮ জন মুখোশধারী সহযোগীকে নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। মামলা প্রত্যাহার না করায় ওমর খৈয়ামের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহিদ এলাকার চিহ্নিত মাদক কারবারি। সাম্প্রতিক সময়ে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনি এলাকায় ‘কিলার জাহিদ’ নামে পরিচিত। এছাড়া র‌্যাবের অভিযানে বাধা দিয়ে সদস্যদের ওপর হামলা, আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়া এবং পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, ‘জাহিদকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে অভিযান চলছে। তিনি বিভিন্ন সময় বোরকা পরে আত্মগোপনে চলাফেরা করেন। এ কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’

প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি রাতে মাদক মামলায় জামিনে মুক্তির কিছু সময় পর ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় করা হত্যা মামলার বাদী ছিলেন নিহতের বাবা ওমর খৈয়াম। পরিবারের অভিযোগ, সেই মামলাটি প্রত্যাহার না করায় এবার তার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়েছে।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার দুই তরুণের স্বপ্নের নাটক ‘আমার রাজ্যে তুমি’, পর্দাজুড়ে

1

ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে ভোলা-বরিশাল সেতুর দাবি

2

পাটওয়ারীর লংমার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

3

প্রধানমন্ত্রীর মুখে ‘মধু’, অন্তরে ‘ছলনা’: নাহিদ ইসলাম

4

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চা

5

লালমোহনে কোরআনের হাফেজদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেন অ

6

‘ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে বাড়ছে শয্যা, রোগী না নিলে ব্যবস্

7

৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল: গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্

8

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

9

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্

10

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

11

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

12

খামেনিকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল

13

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

14

জমি সংক্রান্ত বিরোধের জেরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামল

15

১১ শিক্ষক মিলে পড়িয়েও ৩ পরীক্ষার্থীর কেউ পাস করেননি

16

বিএনপির নেতারা টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দিয়েছেন

17

আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ: অনিশ্চয়তায় ২৯৫ বিদেশি মেডিকেল শিক্ষ

18

একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল

19

ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি: বিদ্যুৎমন্ত্র

20