আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ব্যবসায়ীর বাড়ি থেকে ৩৪ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৪ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও লালমোহন থানা পুলিশ। 

শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় ওই ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের ব্যবসায়ী জসিম সর্দ্দারের বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, স্থানীয় সাতানী বাজারের মুদি ব্যবসায়ী জসিম সর্দ্দার তার বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ভিজিএফ চাল মজুদ করেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় উপজেলা প্রশাসন ও লালমোহন থানা পুলিশের একটি টিম। এসময় তার বাড়ির খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ ও ৫০ কেজি ওজনের ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ৩৪ বস্তা ভিজিএফ চাল সরকারি হেফাজতে রাখা হয়েছে। চালগুলো সেখানে কীভাবে এলো এবং এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। 

ঘটনার পর ব্যবসায়ী জসিম সর্দ্দারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি তবে তার স্ত্রী জানান, তাদের মুদিখানার দোকান থাকায় ভিজিএফ কার্ডধারীদের থেকে নগদ টাকায়  তারা চাল গুলো ক্রয় করে নিয়েছেন। দোকানে বিক্রি করার উদ্দেশ্যই তারা চাল গুলো বাসায় মজুদ রেখেছেন।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মো. সিফাত বিন সাদেক জানান, খবর পেয়ে আমরা চাল গুলো উদ্ধার করে সরকারি হেফাজতে রেখেছি। এ ঘটনায় একটি তদন্ত টিম গঠন করা হবে। তিনি কিভাবে চাল গুলে মজুদ করেছেন তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উপজেলা প্রশাসনসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সরকারি ভিজিএফ চাল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চাল উপজেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চর দীঘল বাগানে ঢুকলেই মিলিয়ে যায় মোবাইল নেটওয়ার্ক

1

দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক

2

২০ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

3

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

4

৫ ধাপে বাড়বে পেনশন, কোন ধাপে কত

5

কেন হঠাৎ খালেদা জিয়ার সাজে অভিনেত্রী চমক?

6

চরফ্যাশনে সিদ্দিক মাতব্বরের নির্বাচনী গণসংযোগ

7

ভোলার শিবপুরে জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

8

পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে হত্যা করেন মা

9

বিদ্যুৎ সংকটের প্রতিবাদ করায় গ্রাহকদের ওপর হামলার অভিযোগ, উত

10

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে

11

বাংলাদেশের এই পর্যন্ত ১৯ রাষ্ট্রপতি, কার মেয়াদ কতদিন

12

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, দলীয় পদ থেকে প

13

আনসার সদস্যকে মারধরের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

14

এসএসসির ফল সোমবার, দেখা যাবে যেভাবে

15

টিপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ, ব্যবসায়ীর মৃত্যু

16

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

17

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বোরহানউদ্দিনে ছাত্রশিবিরের বিক্

18

তাজমিন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

19

দুর্গাপূজায় স্কুল-কলেজে ৫ দিনের ছুটি, টানা ৭ দিন বন্ধ

20