আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

তথ্যমন্ত্রীকে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির অভিনন্দন

 

Brother IT Digital

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে অভিনন্দন জানিয়েছে বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। সংগঠনের পক্ষে সভাপতি জহিরুল হক রানা ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই অভিনন্দন জানান।

দপ্তর সম্পাদক মিজান শাজাহান স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় জানানো হয়, ভোলা সদর আসনে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বরিশাল বিভাগের গর্ব। তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো বরিশালবাসীকে সম্মানিত করেছেন। বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্বাস করে গণমাধ্যম ও সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন তুখোড় পার্লামেন্টেরিয়ান আন্দালিব রহমান পার্থ। তার নেতৃত্বে ভিন্ন মাত্রা পাবে দেশের সংবাদমাধ্যম।

এরইমধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন বরিশাল বিভাগের এই কৃতি সন্তান। বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি চিফ হুইপ নির্বাচিত হয়েছেন। এছাড়াও মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে ১ জন উপদেষ্টা ও ৪ জন প্রতিমন্ত্রীকে যুক্ত করা হয়েছে। বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েছেন। নৌ পরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজীব আহসান। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহাম্মদ সোহেল মঞ্জুর। পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নূর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী হয়েছেন। অন্যদিকে ভোলার সন্তান আমিনুল হক টেকনোক্রেট যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন।

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি বিশ্বাস করে, সরকারের এসব নীতিনির্ধারকদের পাশাপাশি বিভাগের ২১ জন সংসদ সদস্য সম্মিলিতভাবে কাজ করে যাবেন। তাদের হাত ধরে অবহেলিত বিভাগের বদনাম মুছে দেশের সেরা বিভাগের মর্যাদা পাবে বরিশাল।

উল্লেখ্য, এর আগে বরিশালের কৃতি সন্তান মরহুম আব্দুর রহমান রাষ্ট্রপতি ছিলেন। এছাড়া আবুল হাসনাত আব্দুল্লাহ ও আ.স.ম ফিরোজ চিফ হুইপ ছিলেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভাঙার আহ্বান মাদানীর

1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি নিয়ে জরুরি বিজ্ঞপ্তি

2

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কার

3

দেশবাসীকে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়া

4

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

5

মাজারে গিয়ে উত্তেজিত হয়ে গেলেন অভিনেতা সমু চৌধুরী

6

বোরহানউদ্দিনে পরিচ্ছন্নতা কর্মসূচি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনত

7

মানুষ ঠাণ্ডা করার ‘ফ্রিজ’ বানাল জাপান

8

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

9

নবম পে-স্কেলের আলোচনায় ২০ গ্রেড, সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত

10

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: র

11

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছে একদল শিক্ষার্থ

12

ভোলায় গাঁজাসহ শিবপুরের রহিম আটক

13

তিন কোম্পানির জ্যাম ও কেক বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

14

মাইর একটাও মাটিতে পড়বে না

15

বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ

16

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

17

দেশে আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

18

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

19

ভোলায় জেলের জালে ২ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার টাকায় বিক্রি

20