আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: এটি কোনো নদীপথ নয়, বরং সাতক্ষীরা পৌরসভার একটি আবাসিক এলাকা। কিন্তু টানা বৃষ্টি ও দীর্ঘদিনের জলাবদ্ধতায় এখানকার মানুষের নিত্যদিনের চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভেলা। বাজার করা, গবাদিপশুর খাবার আনা, শিশুদের স্কুলে নেওয়া কিংবা সংসারের প্রয়োজনীয় কাজ—সবই করতে হচ্ছে ভেলায় চড়ে। বছরের পর বছর একই দুর্ভোগে দিন কাটাচ্ছে শত শত পরিবার।

টানা ১৮ দিনের বৃষ্টিতে সাতক্ষীরা পৌরসভার নিম্নাঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাড়িঘর, রান্নাঘর, আঙিনা, রাস্তাঘাট ও টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সুপেয় পানির সংকটের পাশাপাশি ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও।

সবচেয়ে করুণ পরিস্থিতি বিরাজ করছে পৌরসভার ৬, ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে। ইটাগাছা, কামালনগর, বাঁকাল, বারুইপাড়া, পলাশপোল ও মধুমোল্লার ডাঙিসহ বিভিন্ন এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে ইটাগাছা এলাকায় অনেক পরিবার এখন ভেলা ছাড়া চলাচলই করতে পারছে না।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, ১ জুলাই থেকে ১৮ জুলাই সকাল ৬টা পর্যন্ত জেলায় মোট ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ইটাগাছা এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, প্রতি বছর বর্ষা এলেই তাদের বাড়ির চারপাশ পানিতে ডুবে যায়। বাজার করা, গবাদিপশুর খাবার আনা থেকে শুরু করে সংসারের প্রায় সব কাজই ভেলায় করে করতে হয়। বছরের পর বছর একই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

কামালনগরের বাসিন্দা ছবিরুনেছা বলেন, দীর্ঘদিন পানির মধ্যে চলাচল করতে গিয়ে অনেকের পায়ে ঘা হয়েছে। শিশুদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয় না বলে একবারে কয়েক দিনের প্রয়োজনীয় জিনিস কিনে আনতে হয়। প্রতিবছর প্রায় ছয় থেকে সাত মাস এভাবেই পানিবন্দি অবস্থায় কাটাতে হয়।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতা ওবায়দুস সুলতান বাবলু বলেন, অপরিকল্পিত নগরায়ণ, খাল ও ড্রেন দখল এবং পরিকল্পনাহীন মৎস্যঘের নির্মাণের কারণে প্রতিবছর একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ইটাগাছা এলাকায় প্রায় দেড়শ পরিবারের মধ্যে শতাধিক পরিবারের শৌচাগার পানির নিচে তলিয়ে গেছে। এতে নারী, শিশু ও শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, কিছু ঘের মালিক পানি আটকে রাখায় এবং বাইপাসের স্লুইস গেট দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় জলাবদ্ধতা আরও তীব্র হয়েছে। পাশাপাশি অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, চিংড়ি চাষের স্বার্থে খালে নেট-পাটা বসিয়ে যারা পানি প্রবাহে বাধা সৃষ্টি করছেন, তাদের স্বেচ্ছায় তা অপসারণ করতে হবে। অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নেবে।

তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, সাময়িক উদ্যোগে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। খাল ও ড্রেন পুনঃখনন, পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রতিবছরই একইভাবে ভেলায় ভেসে জীবন কাটাতে হবে সাতক্ষীরার শত শত পরিবারকে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আসরে কনে অসুস্থ, বাবাকে ১০ হাজার টাকা জরিমানা

1

ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা হাসিনার!

2

বিএনপি সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি: নাহ

3

বিশ্বকাপের মাঝেই মেসিপ্রেমীদের জন্য বড় দুঃসংবাদ

4

প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেওয়া যায় না: আসিফ মাহমুদ

5

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

6

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

7

মায়ের পাশেই ঘুমিয়েছিলেন হান্নান, সকালে মিলল নি থ র দেহ

8

প্রবাসীদের জন্য নতুন হিসাব সুবিধা চালু, বিনিয়োগ ও রেমিট্যান্

9

মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরও ৪ জন

10

৯ বছরের আরহাম ১০ মাসেই পুরো কোরআনের হাফেজ

11

হাতিরঝিলকে আগের রূপে ফেরাতে দ্রুত উদ্যোগ, নিরাপত্তায় আনসার ন

12

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

13

যাদের হাতে উঠছে ছাত্রদলের নতুন নেতৃত্ব

14

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম

15

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

16

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

17

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

18

চরফ্যাশনে পুলিশের অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

19

প্রবাসীদের ব্যাংকিং সুবিধা বাড়াল বাংলাদেশ ব্যাংক

20