আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবার

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন থেকে দুই মাস ধরে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী এতিম কিশোর আহাদকে ফিরে পেয়েছে তার পরিবার। চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর ঢাকার গুলিস্তানে তার সন্ধান মেলে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে আহাদকে বাড়িতে নিয়ে আসেন।

আহাদ ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তেগাছিয়া এলাকার মৃত মোশাররফ হোসেন ও সুরমা বেগমের ছেলে। 

জানা গেছে, গত ৩০ জুলাই সকালে ভোলার চরফ্যাশনের শশীভূষণ বাজার থেকে লালমোহনে তার নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। এরপর থেকে নিখোঁজ হন বুদ্ধিপ্রতিবন্ধী আহাদ। দীর্ঘ ২ মাস নিখোঁজ থাকার পর গত ২৫ সেপ্টেম্বর গুলিস্তানের এক মুদি দোকানির কাছ থেকে তাকে খুঁজে পাওয়া যায়। 

এরআগে, আহাদকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে মাইকিং, পোস্টারিংসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানো হয়। দীর্ঘদিনেও তার সন্ধান না পাওয়ায় পরিবারে হতাশ হয়ে পড়েন। পরে গত ২১ সেপ্টেম্বর চ্যানেল ভোলায় আহাদের নিখোঁজের খবরটি প্রকাশ করা হয়।

সংবাদটি প্রকাশের পর ২৫ সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানের এক মুদিদোকানি আহাদকে চিনতে পারেন। তিনি জানান, কিশোরটিকে গুলিস্তান এলাকায় ঘোরাফেরা করতে দেখে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। তবে আহাদ সঠিক নাম-ঠিকানা বা পরিবারের কারও যোগাযোগ নম্বর বলতে না পারায় এতদিন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

পরে চ্যানেল ভোলার প্রকাশিত সংবাদে দেওয়া আহাদের পরিবারের নম্বরে যোগাযোগ করেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে আহাদের খালু সবুজ ঢাকার গুলিস্তানে গিয়ে তাকে নিয়ে আসেন। দীর্ঘ দুই মাস পর আহাদকে ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। 

আহাদকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহযোগিতা করায় চ্যানেল ভোলা পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তার স্বজনরা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৯৫৪

1

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

2

লবণাক্ততা ও জলাবদ্ধতায় অনিশ্চয়তায় মনপুরার আমন চাষ

3

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

4

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

5

সুযোগ সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা

6

দুপুরের মধ্যে দেশের ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

7

ছুটির দিনে দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

8

স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার পথে দীপু মনি

9

প্রতিটি জোয়ারে ডুবে যায় স্বপ্ন, পাঁচ দিনেও মনপুরায় সংস্কার হ

10

চরফ্যাশনে এইচএসসি কেন্দ্র ভাঙচুরের ঘটনায় শতাধিক অজ্ঞাতনামার

11

ব্যাংকের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

12

৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

13

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

14

‘হারুনের ভাতের হোটেল’ বন্ধ হওয়ার দিন আজ

15

সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিলো পুলিশ

16

অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

17

১২০ শতাংশ নিশ্চিত দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে: দীনেশ ত্রিবেদ

18

শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্যকে জয় করে এইচএসসি পরীক্ষায় অ

19

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

20