আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে মাওলানা জুবায়েরের বয়ান শুনতে মানুষের ঢল

 

Brother IT Digital

তাবলিগ জামাতের জুবায়েরপন্থি অংশের আমির মাওলানা জুবায়ের আহমেদের বয়ান শুনতে ভোলার চরফ্যাশনে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সকালে চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদে তিনি বয়ান করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ঢাকার সদরঘাট থেকে ‘তাসরিফ’ লঞ্চযোগে চরফ্যাশনে পৌঁছান মাওলানা জুবায়ের আহমেদ। পরে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাসমহল জামে মসজিদে অবস্থান করেন তিনি। এ সময় বয়ান দেওয়ার পাশাপাশি তাবলিগ জামাতের বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

মাওলানা জুবায়েরের আগমনকে কেন্দ্র করে খাসমহল জামে মসজিদ ও আশপাশের এলাকায় সকাল থেকেই মানুষের ভিড় বাড়তে থাকে। আয়োজকদের দাবি, বয়ান শুনতে সেখানে প্রায় সাত থেকে আট হাজার মানুষ সমবেত হন। বয়ান শেষে অধিকাংশ মানুষ মসজিদ প্রাঙ্গণ ছেড়ে গেলেও তাবলিগ জামাতের কিছু অনুসারী ও আয়োজক সেখানে অবস্থান করেন।

কর্মসূচির সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন চরফ্যাশন উপজেলা তাবলিগ জামাতের আমির আলহাজ মাওলানা মনিরুজ্জামান মালতীয়া।

স্থানীয় সূত্র জানায়, মাওলানা জুবায়েরের আগমনকে ঘিরে চরফ্যাশনে তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে মসজিদ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বয়ান ও সংশ্লিষ্ট কার্যক্রম শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পরে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশে ভোলা ছাড়েন মাওলানা জুবায়ের আহমেদ।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১৩ সিটি কর্পোরেশনে ২০ কোটি

1

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

2

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

3

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ নয়, তবুও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্র

4

ভোলা সাইক্লোন কি স্বাধীনতার পথ ত্বরান্বিত করেছিল?

5

ভোলায় ভাইরাল হওয়া সেই অসুস্থ চিকিৎসক পেলেন সম্মাননা

6

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

7

এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা

8

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভি

9

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহান

10

মনপুরায় ইউপি সদস্যকে মারধরের অভিযোগ, আটক ২

11

যেই স্বপ্ন নিয়ে আবু সাঈদ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন ভেঙে দিয়েছ

12

দেশের সব মাদ্রাসাগুলোতে জরুরি নির্দেশনা

13

মদের বোতলে পানি পান করা কী জায়েজ?

14

বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, পরীক্ষার্থীদের জন্য

15

আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

16

চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্য

17

ভোলা সদরে ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, কৃষি উপকরণ ও ব

18

১৭০০ ইয়াবা নিয়ে মেট্রোতে উঠছিলেন যাত্রী

19

চরফ্যাশনে বাবার দাফন নিয়ে সংঘর্ষ: ১১ জনের বিরুদ্ধে আদালতে মা

20