আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওমানে অবৈধ বিদেশী কর্মীদের জন্য বড় সুখবর

 

Brother IT Digital

ওমানে অবস্থানরত অবৈধ বিদেশী কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাস্কাটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, অবৈধ বিদেশী কর্মীদের জন্য আকাবা-ব্যবস্থার বৈধকরণ ও নিয়মিতকরণ বিষয়ে নতুন কিছু তথ্য পাওয়া গেছে।

দূতাবাসের প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে। গৃহকর্মীসহ ওমানে অবস্থানরত সব অবৈধ বিদেশী কর্মী এ সুবিধার আওতায় আসবেন। পাশাপাশি ভিজিট ভিসায় আগতরাও এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। তবে পরিবারবর্গ এ সুবিধার আওতায় থাকবেন না।

এ ব্যবস্থার আওতায় কর্মস্থল বা কফিল পরিবর্তন করা যাবে। এজন্য আগের নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্রের প্রয়োজন হবে না।

দূতাবাস জানিয়েছে, যারা বর্তমানে এএসইজেডএ জোনে কাজ করছেন, তারা বর্তমান বা নতুন নিয়োগকর্তার সঙ্গে ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত কোনো জরিমানায় থাকলে তা পুরোপুরি মওকুফের সুযোগ পাবেন। এজন্য নতুন ওয়ার্ক পারমিটের আবেদন করতে হবে।

এছাড়া যারা জর্ডান একেবারেই ছেড়ে চলে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।

বাড়ানো হয়েছে অফিস সময়

অবৈধ বিদেশী কর্মীদের সুবিধা দিতে এএসইজেডএ তাদের নিয়মিত অফিস সময়ের বাইরে অতিরিক্ত সময় সেবা দিচ্ছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সেবা দেয়া হচ্ছে।

আগে যারা এ ধরনের সুবিধা নিয়েছেন, তারাও পুনরায় এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এ বিষয়ে আরও তথ্যের প্রয়োজন হলে সরাসরি এএসইজেডএ-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে দূতাবাসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

1

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

2

১৮ কোটি মানুষের দাবি নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির

3

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

4

পাঁচ জেলায় ১ হাজার আশ্রয়কেন্দ্র চালু করেছে সরকার

5

জিলাপি নিয়ে মারামারি করে হাসপাতালে বিএনপি নেতা

6

শেখ হাসিনা দেশে ফিরলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন: নিলুফার

7

মেঘনা নদী নীরব হলে কীভাবে চলবে মনপুরার জেলে পরিবার?

8

লালমোহনে ইয়াবা ও গাঁজাসহ চরফ্যাসশনের তরুণ গ্রেপ্তার

9

বোরহানউদ্দিনের মেয়ে নিশির মরদেহ বাউফল থেকে উদ্ধার

10

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

11

যুবককে ফাঁদে ফেলে আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখাতেন বৃষ্টি ও

12

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

13

দুপুরে দেশে ফিরছেন স্পিকার, বিকেলে পদত্যাগ করতে পারেন রাষ্ট্

14

ভোলা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

15

নারীর সঙ্গে শিক্ষকের ভিডিও ভাইরাল, যা বলছে মাদরাসা কর্তৃপক্ষ

16

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

17

সড়ক দুর্ঘটনায় নিহতের লাশবাহী গাড়িই ফের দুর্ঘটনার কবলে

18

ঢাবিতে নারী শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ফিমেল জিমনেশিয়াম

19

আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী

20