আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঋণ যত বড়, খেলাপির হারও তত বেশি

 

Brother IT Digital

ব্যাংক খাতে বড় অঙ্কের ঋণই এখন বেশি ঝুঁকিতে পড়ছে। ঋণের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে খেলাপির হারও বাড়ছে। ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়া গ্রাহকদের ঋণের ৪৬ শতাংশই খেলাপি হয়ে গেছে। ৫০ কোটি টাকার বেশি ঋণের ক্ষেত্রেও খেলাপির হার ৪৩ দশমিক ৪ শতাংশ। অথচ ১ কোটি টাকার বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণে খেলাপির হার প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ ছোট ঋণের তুলনায় বড় ঋণেই খেলাপির ঝুঁকি বেশি।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে ব্যাংক খাতে ঋণের আকার অনুযায়ী খেলাপির এমন চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত জুন শেষে ব্যাংকগুলোর মোট ঋণের ৩৩ দশমিক ২ শতাংশ খেলাপি অবস্থায় ছিল। তিন মাস আগে মার্চে এই হার ছিল ৩২ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ তিন মাসে খেলাপি ঋণের হার শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে।

তবে খেলাপি ঋণের বিপরীত চিত্র দেখা গেছে খেলাপি গ্রাহকের সংখ্যায়। মার্চ শেষে ব্যাংক খাতে ঋণখেলাপি ছিলেন ৪৪ লাখ ৮৬ হাজার ২৮৬ জন। জুনে এই সংখ্যা নেমে এসেছে ৩৯ লাখ ৪৬ হাজার ৯১৪ জনে। অর্থাৎ তিন মাসে খেলাপি গ্রাহক কমেছে ৫ লাখ ৩৯ হাজার ৩৭২ জন। গ্রাহকের সংখ্যা কমলেও বড় অঙ্কের ঋণ খেলাপি হওয়ায় মোট খেলাপি ঋণের হার বেড়েছে।

ঋণের সীমা অনুযায়ী খেলাপির চিত্রে বড় ঋণগ্রহীতাদের ঝুঁকি আরও স্পষ্ট। জুন পর্যন্ত ১ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকগুলোর মোট ঋণস্থিতি ছিল ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি ১৫ শতাংশ।

১ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের ঋণস্থিতি ছিল ৩ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এ শ্রেণির প্রায় ৩০ শতাংশ ঋণ খেলাপি হয়েছে। ১০ কোটি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের ১ লাখ ৮০ হাজার কোটি টাকা ঋণস্থিতির ৪৪ দশমিক ৬ শতাংশই খেলাপি।২০ কোটি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের ঋণস্থিতি ১ লাখ ১৩ হাজার কোটি টাকা। এর প্রায় ৩৮ শতাংশ খেলাপি হয়ে গেছে। ৩০ কোটি থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের ৬৯ হাজার কোটি টাকা ঋণের প্রায় ৩৯ শতাংশ খেলাপি।

৪০ কোটি থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণগ্রহীতাদের ঋণস্থিতি ৬৮ হাজার কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়েছে ৪৬ শতাংশ, যা ঋণের বিভিন্ন সীমার মধ্যে সর্বোচ্চ। আবার ৫০ কোটি টাকার বেশি ঋণগ্রহীতাদের কাছে ব্যাংকগুলোর পাওনা ৫ লাখ ৭৬ হাজার কোটি টাকা। এর ৪৩ দশমিক ৪ শতাংশই খেলাপি।

খাতভিত্তিক ঋণেও ব্যবসা-বাণিজ্যে খেলাপির চাপ সবচেয়ে বেশি। এ খাতে বিতরণ করা ঋণের ৪৪ দশমিক ১৯ শতাংশ খেলাপি হয়েছে। শিল্প ও নির্মাণ খাতে খেলাপির হার ৩২ দশমিক ৫ শতাংশ করে। পরিবহণ খাতে ২৯ দশমিক ৭ শতাংশ এবং কৃষি, মৎস্য ও বনায়ন খাতে ২৮ দশমিক ৪ শতাংশ ঋণ খেলাপি হয়েছে। ভোক্তা ঋণে খেলাপির হার ৬ দশমিক ৬ শতাংশ।

শিল্পের আকারভেদেও বড় শিল্পে খেলাপির চাপ উল্লেখযোগ্য। জুন পর্যন্ত ব্যাংকগুলোর মোট ঋণের প্রায় ৬০ শতাংশ গেছে বড় শিল্পে। এর প্রায় ৪০ শতাংশ এখন খেলাপি। মাঝারি শিল্পে খেলাপির হার ৩৮ দশমিক ৭ শতাংশ, ছোট শিল্পে ৩৫ দশমিক ১ শতাংশ এবং কুটির শিল্পে ৪৬ শতাংশ।

ব্যাংকের ধরন অনুযায়ী পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর ঋণে খেলাপির হার সবচেয়ে বেশি, ৫৮ দশমিক ৯ শতাংশ। সরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৪৩ দশমিক ২ শতাংশ। বিশেষায়িত ব্যাংকে ৩৩ দশমিক ২ শতাংশ এবং বেসরকারি ব্যাংকে ৩১ দশমিক ৬ শতাংশ। বিদেশি ব্যাংকের খেলাপি ঋণের হার তুলনামূলক কম, ৬ দশমিক ৫ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোর সম্পদের মানের ওপর চাপ তৈরি হয়েছে। একই সঙ্গে বেড়েছে ব্যাংকগুলোর ঋণঝুঁকি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক নানা চাপের কারণে কিছু গ্রাহকের ঋণ পরিশোধ সক্ষমতা কমলেও ঋণের আকারভেদে খেলাপির হার বড় ঋণগ্রহীতাদের ক্ষেত্রেই বেশি। ফলে বড় ঋণের খেলাপি ব্যাংক খাতের সামগ্রিক ঝুঁকি বাড়ানোর অন্যতম কারণ হয়ে উঠেছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

1

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ, এসএসসি পাসেও আবেদন

2

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৭৫৬ জন

3

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

4

সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় বজ্রবৃষ্টি পূর্বাভাস

5

চলতি মাসে মন্ত্রিসভা পুনর্গঠনের সম্ভাবনা, আলোচনায় যারা

6

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

7

সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

8

চরফ্যাশনে ৪০ পিস ইয়াবাসহ আটক দুই যুবক

9

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, সড়ক ভাঙনে যোগাযোগ বিচ্ছি

10

সরানো হচ্ছে ৫ আগস্টের আগের ১৬৯ পুলিশ সদস্যকে

11

সরকার টিকবে না মানুষ এখনই বলছে: কর্নেল অলি আহমদ

12

অতিবৃষ্টি, পাহাড়ধস ও বন্যা : প্রতিবছরের ট্র্যাজেডি, সমাধান ক

13

আলিফের চোখ হারানোর ঘটনায় হামলাকারীর নাম প্রকাশ করলেন সারজিস

14

ধলীগৌরনগরে বিএনপির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

15

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্

16

দৌলতখান-বোরহানউদ্দিনসহ ৫ এলাকায় প্রতিনিধি নিয়োগ দেবে চ্যানেল

17

ফেনীতে নিষিদ্ধ সংসগঠন ছাত্রলীগের মিছিল

18

জুলাই ব্যবসা ও হাদি ব্যবসা চালু রাখতে হবে: মাহমুদা মিতু

19

সিফাত কেন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার, প্রশ্ন তাসনিম জারার

20