আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

 

Brother IT Digital

এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সারসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি বড় ফিশিং বোট জব্দ করা হয়।

​বুধবার (১২ আগস্ট) ভোর ৪টার দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেতুয়া নতুন ফিশারি ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়।

​আটক ব্যক্তিরা হলেন—নোয়াখালী জেলার আছিউল আলমের ছেলে সিরাজ (৬০), চরফ্যাশন উপজেলার মুফাজ্জল হোসেনের ছেলে পারভেজ (৪০), নোয়াখালীর অহিদ হাওলাদারের ছেলে সোহেল (৩২) এবং একই জেলার নবি উদ্দিনের ছেলে শাহারাজ (৪৩)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বেতুয়া ফিশারি ঘাট এলাকায় একটি বড় মৎস্য বোটে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সার তোলা হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সঙ্গে সঙ্গে চরফ্যাশন থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২৯৩ বস্তা সার জব্দ করে এবং বোটে থাকা চারজনকে হাতেনাতে আটক করে। পরে সকালে সার ও ব্যবহৃত ট্রাকসহ আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসা হয়।

​নাম প্রকাশে অনিচ্ছুক ঘাট এলাকার এক মাঝি জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এই নৌ-রুটে মিয়ানমারে সারসহ নানা ধরনের পণ্য পাচার করে আসছে। অন্যদিকে, মিয়ানমার থেকে ফিরে আসার সময় তারা ভোলা জেলায় মাদকের চালান নিয়ে আসত বলে অভিযোগ রয়েছে।

​এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে এবং পাচারকালে ২৯৩ বস্তা সার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে। ঘাটে থাকা বোটটির বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

​আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপরিবহনে নারীদের জন্য বড় সুখবর

1

বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’

2

নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

3

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

4

‘রাষ্ট্রপতি’ মির্জা ফখরুলকে নিয়ে ইসলামী ঐক্যজোটের প্রত্যাশা

5

মেট্রো স্টেশনের নিচে বোমা বিস্ফোরণ

6

লালমোহনে মাছের খামারে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

7

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

8

বিক্ষোভে উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা দিলেন মোদি

9

ব্যাংকের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

10

ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ

11

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে কোয়ায়েড বেসরকারি প্র

12

পূজার ছুটিতেও যেসব এলাকায় ব্যাংক খোলা

13

ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

14

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

15

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

16

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

17

মৃত্যুর ৩০ বছর পরও রহস্যের কেন্দ্রে সালমান শাহ, মরদেহ উত্তোল

18

কোটি টাকার সেতু এখন মরণফাঁদ, প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার ৩০

19

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

20