আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

পারশার স্বামী কি আসাদ নূর, সামাজিক মাধ্যমে নানা ক্লু

 

Brother IT Digital

সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী নিজের বিয়ের খবর প্রকাশ করলেও স্বামীর পরিচয় প্রকাশ করেননি। বিয়ের ছবি প্রকাশের সময় স্বামীর মুখ ফুল দিয়ে ঢেকে রাখেন তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা রহস্য। নেটিজেনদের একাংশের দাবি, পারশার স্বামী নির্বাসিত ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

গত ২৭ অক্টোবর বিয়ের খবর প্রকাশ করেন পারশা। জানান, এর আগের দিন ২৬ অক্টোবর দেশের বাইরে তাদের আক্‌দ সম্পন্ন হয়েছে। স্বামীর পরিচয় জানতে চেয়ে তাকে কিংবা তার পরিবারকে বিব্রত না করার অনুরোধও জানান এই সংগীতশিল্পী।

গত ৭ নভেম্বর স্বামীর সঙ্গে আরও একটি ছবি প্রকাশ করেন পারশা। সেখানেও স্বামীর মুখ পদ্মফুল দিয়ে ঢেকে রাখেন তিনি। ছবির ক্যাপশনে পুরুষের পর্দা ও স্ত্রীর সম্মান নিয়ে মন্তব্য করেন। এরপরই আসাদ নূরের সঙ্গে পারশার বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে।

নেটিজেনদের দাবি, গত ২১ অক্টোবর আসাদ নূরের ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিতে লাল শাড়ির আঁচল দেখা যায়। পারশার প্রকাশ করা ছবির শাড়ির আঁচলের সঙ্গে এর মিল রয়েছে বলে দাবি করছেন অনেকে। দুই ছবিতে পুরুষের পাঞ্জাবির মধ্যেও সাদৃশ্য খুঁজে পেয়েছেন তারা।

এ ছাড়া দুজনের ইনস্টাগ্রামে পরস্পরকে অনুসরণ এবং বিভিন্ন ছবির পটভূমির মিল নিয়েও আলোচনা চলছে। তবে এসব পর্যবেক্ষণ ও মিলের ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

পারশা কিংবা আসাদ নূর-কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেননি। ফলে আসাদ নূরই পারশার স্বামী কি না, তা এখনো নিশ্চিত নয়।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ জনের মৃত্যু

1

ভোলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মাদ্রাসা শিক্ষকের উপর হামলা,

2

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

3

‘দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন’

4

১২ অঞ্চলে ঘণ্টায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্

5

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

6

নমিনির পেনশন পাওয়ার বয়সসীমা ৭৫ থেকে বাড়িয়ে ৮০ বছর

7

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

8

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের ব্যবস্থা

9

দিল্লিতে হাসিনার বক্তব্য ঘিরে বিস্ফোরক মন্তব্য এনসিপির

10

দেশে আট মাসে ৩৬ নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

11

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

12

জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৬ কোটি ডলার

13

পরকীয়া দেখে ফেলায় নিজ সন্তানকে হত্যা করেন মা

14

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

15

ভোলার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা, সেবা পেলেন ৩০ হাজ

16

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

17

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

18

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

19

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা নিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে

20