আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌযান শুমারি-২০২৬। এ শুমারি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভোলায় নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনকে নিয়ে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। 

তিনি বলেন, নৌযান শুমারির মাধ্যমে দেশের নৌখাতের একটি নির্ভুল তথ্যভান্ডার তৈরি হবে, যা জেলে ও নৌ-শ্রমিকদের কল্যাণে কার্যকর পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে। তাদের ঝুঁকি, চ্যালেঞ্জ ও বাস্তব পরিস্থিতি চিহ্নিত করে প্রয়োজনভিত্তিক সরকারি সহায়তা নিশ্চিত করা সহজ হবে। তিনি সবাইকে নির্ভুল তথ্য দিয়ে শুমারি কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

সেমিনারে ‘নৌযান শুমারি-২০২৬’-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যপরিধি তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মাকসুদুর রহমান।

এ সময় বক্তারা জানান, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযানের সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নিয়ে একটি সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরির উদ্দেশ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী নৌযান শুমারি পরিচালিত হবে। এ তথ্যভান্ডার নৌ-নিরাপত্তা জোরদার, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং নৌ-শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে আরও জানানো হয়, মূল শুমারির আগে আগামী ৩ ও ৪ আগস্ট দেশের দুটি জেলায় পাইলট অপারেশনের মাধ্যমে প্রশ্নপত্র ও তথ্য সংগ্রহ পদ্ধতি যাচাই করা হবে। এরপর ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারা দেশে মূল শুমারি পরিচালিত হবে।

অনুষ্ঠানে ভোলা সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. বেলাল হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, নৌ অধিদপ্তর ও নৌ পুলিশের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা নৌযানের জাতীয় ডেটাবেজ তৈরির এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে শুমারি কার্যক্রম সফল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ জুলাই থেকে লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে ‘বাংলা কিউআর’

1

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত

2

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষ

3

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

4

বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

5

বাস চালকের সাথে পালিয়ে গেলেন কনটেন্ট ক্রিয়েটরের স্ত্রী

6

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

7

শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জেডিপির

8

বিক্ষোভে উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা দিলেন মোদি

9

বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার হলেন খলনায়ক ডন

10

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

11

এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা

12

চরফ্যাশনের মেঘনা নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

13

দুই দিনে ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

14

কমার পরে আজ নতুন দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

15

ভোলায় ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন ৫ গ্রামের যোগাযোগ, দুর্ভোগে ৩০ হা

16

এসএসসির ফলে বরিশাল বিভাগে শীর্ষে পিরোজপুর

17

অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য আসছে বড় সুসংবাদ

18

বাণিজ্যিক ও সামরিক চুক্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে হ

19

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

20