আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরনোয়াবাদে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ, মাদক কারবারিদের গ্রেফতারের দাবি

 

Brother IT Digital

ইব্রাহিম রাব্বি: ভোলা সদর উপজেলার পশ্চিম চরনোয়াবাদ চৌমুহনী এলাকায় মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর "চরনোয়াবাদের সর্বস্তরের জনগণ" ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তারা অবিলম্বে মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেফতার এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত ও কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

মানববন্ধন শেষে চরনোয়াবাদ চৌমুহনী বাজার থেকে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভোলা জেলা পুলিশ সুপারের বাসভবনে গিয়ে সমবেত হয়। পরে অংশগ্রহণকারীরা তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি পুলিশ সুপারের কাছে হস্তান্তর করেন।

স্মারকলিপি গ্রহণকালে ভোলা জেলার পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার বলেন, "মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আপনারা যেসব অভিযোগ ও তথ্য দিয়েছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারির বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য থাকলে তা পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ সময় উপস্থিত এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে নানা বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু

1

ছাত্রশিবিরকে ভয় দেখাও, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না:

2

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

3

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে উল্টো বিপদে সেই সুমন

4

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

5

গঙ্গা পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে নতুন চুক্তি চায় বাংলাদেশ

6

বোরহানউদ্দিনে সিএনজি শ্রমিকদের মানববন্ধন

7

মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ২৫ এজেন্সির তালিকা নিয়ে এনসিপির উদ্

8

ডিসিকে ফোন দিলেই বলেন, ‘টেক্সট মি প্লিজ‎’

9

এবার বিচারকের ওপর কালো জাদু করতে গিয়ে ভারতীয় গ্রেপ্তার

10

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান

11

দৌলতখানে ফের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর উত্তোলনের চেষ্

12

৫০তম বিসিএসের দ্বিতীয় পর্যায়ের ভাইভার সূচি প্রকাশ

13

আমার নসিবে জাহান্নাম থাকলে আমি যাব

14

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

15

সাদিক কায়েমকে কেন সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

16

ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

17

ভিজিএফের চাল নিয়ে অনিয়মের অভিযোগ, শতাধিক জেলের ক্ষোভ

18

নরসিংদীতে ডাকাতদের হামলায় নিহত ১

19

১০ লিটারে যে পরিমাণ অকটেন চুরি করছে পাম্প

20