আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ রাকিবের লাশ উদ্ধার

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: ভোলার মেঘনা নদীর তীর ধসে নিখোঁজ হওয়া দুই বন্ধুর মধ্যে রাকিব আহমেদের (২২) লাশ লক্ষ্মীপুরের রামগতির একট চর থেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি চরে লাশটি পাওয়া যায়। পরে স্বজনরা সেখানে পৌঁছে রাকিবের বলে শনাক্ত করেন।

রাকিব ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হোসেনের ছেলে। 

জানা গেছে, শুক্রবার সকালে নোয়াখালীর রামগতির চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রাকিবের পরিবারকে বিষয়টি নিশ্চিত করেন। এরপর রাকিবের পরিবার ঘটনাস্থলে পৌঁছে মরদেহ শনাক্ত করেন। 

স্বজনরা জানান, আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রাকিবের লাশ নিয়ে কিছু সময় পর ভোলার উদ্দেশে রওনা করবেন তারা।

এর আগে, গেল বুধবার সন্ধ্যায় শিবপুর ইউনিয়নের ‘গরীবের দুবাই’খ্যাত বালুর মাঠ এলাকায় মেঘনা নদীর তীরে জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন পাঁচ বন্ধু। এসময় হঠাৎ নদীর তীর ধসে জিওব্যাগসহ পাঁচ বন্ধু নদীতে পড়ে যান। পরে ফাহিম (২২), আব্দুল্লাহ (২৫) ও সাগর (২৫) সাঁতরে তীরে উঠতে পারলেও রাকিব ও আমজাদ হোসেন (২৭) নিখোঁজ হন।

ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। বৃহস্পতিবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালালেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে রাকিবের মরদেহের সন্ধান পাওয়া গেলেও নিখোঁজ রয়েছেন আমজাদ হোসেন। 

রাকিবের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক বন্ধু আমজাদ হোসেন। তার সন্ধানের অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্যরা।

ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান জানান, রাকিবের পরিবার সেখানে পৌঁছে মরদেহ শনাক্ত করেছেন। লাশ বিনা ময়নাতদন্তের আনতে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা। সেখানে আইনি কার্যক্রম শেষে মরদেহ নিয়ে ভোলার উদ্দেশ্য রওয়ানা করবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় পিস্তল, জাল নোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ৬

1

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

2

জোরপূর্বক শারীরিক সম্পর্ক, স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ স্ত

3

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

4

তজুমদ্দিনে মেবাইল দেখায় সৎ মায়ের বকাবকিতে প্রাণ দিলেন কারিমা

5

লালমোহনে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক, দুই দিনে কামড়ে আহত ২০

6

১১ দলের লংমার্চে যমুনা সেতুতে কিছু গাড়ির টোল দেওয়া হয়নি: রিজ

7

এক টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হা

8

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

9

গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

10

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

11

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

12

উজানের ঢলে ফুঁসছে যমুনা, বন্যার আশঙ্কা

13

রাজধানীর সড়কে যানজট শুল্কের প্রস্তাব, আদায় যেভাবে

14

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, দর্শনার্থীদের জ

15

হাতকড়াকে আমরা নববধূর চুড়ির মতো মনে করি: কাদের সিদ্দিকী

16

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

17

আরেক কিশোরকে ডেকে নিয়ে বাইক কেড়ে নিয়েছিল তুহিন!

18

চরফ্যাশনে ভুয়া ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে সাবেক সেনা সদ

19

কচুগাছ ও ময়লার স্তূপে বন্ধ পানি চলাচল, জলাবদ্ধতায় দুর্ভোগে

20