আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ আগস্ট সেনা সদরের বৈঠকের সেই আলোচনা প্রকাশ করলেন আসিফ নজরুল

 

Brother IT Digital

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন সেনা সদরে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকের ভেতরের আলোচনা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ওই বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সেখানে অংশ নেন। বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল জাতীয় সংসদ ভেঙে দেওয়া হবে কি না।

আসিফ নজরুল বলেন, ‘একটা বড় রুম। সভাপতিত্বের আসনে আর্মি চিফ ছিলেন। সঙ্গে সম্ভবত নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানও ছিলেন। দুই পাশে সারি করে আট-নয়জন করে রাজনৈতিক নেতা বসেছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করীম এবং পরে জোনায়েদ সাকিও সেখানে যোগ দেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ আলোচনায় বেশ সরব ছিলেন।’

তিনি জানান, বৈঠকে সংসদ ভেঙে দেওয়ার প্রশ্নে তুমুল আলোচনা হয়। সেনাপ্রধান তার মতামত জানতে চাইলে তিনি সংসদ ভেঙে দেওয়ার পক্ষে অবস্থান নেন।

আসিফ নজরুল বলেন, ‘আর্মি চিফ ওয়াকার সাহেব আমাকে বললেন, “আসিফ সাহেব, আপনি বলেন। আপনি তো শিক্ষক।” আমি বললাম, অবশ্যই সংসদ ভেঙে দিতে হবে। এটা কোনো প্রকৃত সংসদ নয়, ভুয়া নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ।’

তিনি বলেন, এ সময় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ সংসদ ভেঙে দিলে সংকট সৃষ্টি হতে পারে বলে মত দেন। অন্যদিকে বিএনপি ও জামায়াতের নেতারা সংসদ ভেঙে দেওয়ার পক্ষে জোরালো অবস্থান নেন।

সাক্ষাৎকারে আসিফ নজরুল আরও জানান, একপর্যায়ে তিনি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানতে চাইলে তাকে বলা হয়, শেখ হাসিনা পদত্যাগ করবেন এবং আর ক্ষমতায় থাকবেন না।

তিনি বলেন, ‘এ রকম একটি পরিস্থিতিতে একজন আমাকে বললেন, আমি যেন জনগণকে একটু শান্ত হতে বলি। এরপর বিকেল ৩টার দিকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই—“আপনারা শান্ত হন, আমাদের জন্য অনেক বড় একটা গুড নিউজ আসছে।”’

আসিফ নজরুলের এই বক্তব্যে ৫ আগস্ট সেনা সদরের বৈঠকে কী আলোচনা হয়েছিল এবং সে সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষের অবস্থান কী ছিল, সাক্ষাৎকারে সে বিষয়ে নতুন কিছু তথ্য সামনে এলো।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

1

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা শামীম কায়সার হলেন প্রতিমন্ত্রী

2

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

3

চিকিৎসা বিল ৮২ লাখ টাকার খবর, যে ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উ

4

বোরহানউদ্দিনে সড়কের দাবিতে অভিনব প্রতিবাদ

5

বৈরী আবহাওয়ার দিনে এইচএসসিতে অনুপস্থিত সাড়ে ১৯ হাজার পরীক্ষা

6

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

7

সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফি

8

৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা, হিসাব শুরু কাল

9

চ্যানেল ভোলায় সংবাদ প্রকাশের পর নিখোঁজ আহাদকে ফিরে পেল পরিবা

10

জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত জানালেন রোহিঙ্গারা

11

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চ

12

হঠাৎ গুদামে খাদ্যমন্ত্রী, দেখলেন চাল-আটার মান ও মজুদের হিসাব

13

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

14

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযো

15

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ স্বামীর ফোন

16

জামাই বাড়ি বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল শাশুড়ি

17

অবহেলায় নষ্ট হচ্ছে মামলার আলামত ৩৫ হাজারের বেশি গাড়ি

18

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

19

শেখ হাসিনার ব্যাপারেও আইন নিজস্ব গতিতে চলবে: লুৎফুজ্জামান বা

20