শিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার ২০ নং ওমরপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন মো. আব্দুর রব মানু।
শুক্রবার সন্ধ্যার পর ইউনিয়নের জনতা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে স্থানীয় ভোটার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে আব্দুর রব মানু বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে ওমরপুর ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চান তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব ওমরপুর ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা।
এদিকে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব মানুর গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের সঙ্গে তাঁর মতবিনিময় ও কুশল বিনিময় অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন