আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’, বাবার অভিযোগের পর তাশরীফ

 

Brother IT Digital

ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এর মধ্যেই নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দেওয়া তার এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।

                   

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে জুবায়ের আহমাদ তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহযোগিতা চেয়েও পাননি। এমনকি ছেলে তার খোঁজখবরও রাখেন না।

হেদায়েতুল্লাহ আরও অভিযোগ করেন, ছেলের পরামর্শে মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে কোনো টাকা পাননি।

মাওলানা হেদায়েতুল্লাহ বলেন, ‘পড়াইয়া তারে আজকে মাওলানা বানাইছি, হাফেজ বানাইছি। সে অস্বীকার যায়, আমি বলে তারে পড়াইছি না। এরপরে তার আরেকটা কথা, সে ছোট সময় তার প্রস্রাব বন্ধ হয়ে গেছিল।পরে মানুষের কাছে ভিক্ষা কইরা কইরা, টাকা চাইয়া চাইয়া; আমি তো টাকা অল্প টাকা পাই, ইমামতি করি, তো টাকাটা চলে না। পরে মাইনষের কাছ থেকে চাইয়া চাইয়া, অনেক কষ্ট কইরা, তারে অনেক দিন পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, মির্জাপুর হাসপাতালে আমি চিকিৎসা কইরা অনেক কষ্ট কইরা তারে আল্লাহ মুক্তি করছে, ভালো হইছে।’

নিজের অসুস্থতার সময় ছেলের কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম, তারে কইছি, আমারে কিছু টাকা দে। পরে কিছু টাকা না দিয়া কয়, আমি জমি কিনমু। আমি টাকা দিতে পারতাম না, কষ্ট করে তোরে লেখাপড়া করলাম, লালন-পালন করলাম, তুই টাকা দিতে পারতি না?’

উল্লেখ্য, সম্প্রতি টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ।                                                                                                                             


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

1

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

2

নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে

3

ফসলের ক্ষেত-মাছের ঘের, থমকে গেছে জনজীবন

4

লালমোহনে রাতের আঁধারে বিএনপির পার্টি অফিসে আগুন

5

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

6

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নাহিদের বিস্ফোরক মন্তব্য

7

পুরুষ নির্যাতন দমন কি আইন প্রয়োজন?

8

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

9

ভোলার পশ্চিম ইলিশা ১৬ বছরের সংসার আর ৩ সন্তান রেখে প্রেমিকের

10

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

11

তজুমদ্দিনে প্রথম ধাপে ৪ ইউনিয়নে ভোট হবে

12

অবৈধ শিকার ও বন ধ্বংসে হরিণশূন্য হয়ে পড়ছে মনপুরা

13

ছাত্রকে গোসলের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে শিক্ষিকার কারাদণ্ড

14

বোরহানউদ্দিনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর চালকের মৃত্যু

15

আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ, লোডশেডিং বৃদ্ধির শ

16

মক্কায় ক্ষমতাসীন দলের নেতাদের হোটেল কেনার হিড়িক পড়েছে: আসিফ

17

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

18

নিজাম-হাসিনা ফাউন্ডেশন থেকে শিক্ষাবৃত্তি প্রদান

19

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

20