আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে ২ হাজার অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

 

Brother IT Digital

অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে ভোলা পৌর শহরের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনামূল্যে দুই হাজার অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নিজ অর্থায়নে শনিবার সন্ধ্যায় এসব অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়।

দলীয় নেতারা জানান, প্রাথমিক পর্যায়ে ভোলা পৌর শহরের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে দুই হাজার অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হচ্ছে। পরবর্তী সময়ে এ কার্যক্রম পুরো ভোলা সদর উপজেলায় সম্প্রসারণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজার, দোকান ও মহল্লায় অগ্নিনির্বাপণ যন্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তাদের ভাষ্য, ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের মতো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে যাতে প্রাথমিক পর্যায়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, সেই লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অগ্নিনির্বাপণ সরঞ্জামের সহজলভ্যতা নিশ্চিত করে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনাই এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. নুরনবী, ভোলা সদর উপজেলা বিজেপির আহ্বায়ক আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, পৌর বিজেপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলা শাখার আহ্বায়ক মানষ ঘোষ শান্ত, জেলা সদস্য সচিব মো. হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।

বিনামূল্যে অগ্নিনির্বাপণ যন্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় অগ্নিনির্বাপণ যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক পর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এ যন্ত্র কার্যকর ভূমিকা রাখতে পারে।

ভোলা সদর রোডের পাদুকা ব্যবসা প্রতিষ্ঠান ‘ডায়মন্ড সু’-এর মহাজন মো. সালাউদ্দিন বলেন, “সাম্প্রতিক সময়ে ভোলার বিভিন্ন দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমন সময়ে ব্যবসায়ীদের বিনামূল্যে অগ্নিনির্বাপণ যন্ত্র দেওয়ার উদ্যোগটি খুবই গুরুত্বপূর্ণ। এতে জরুরি মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে। এজন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ধন্যবাদ জানাই।”

ব্যবসায়ীরা এ জননিরাপত্তামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভোলা পৌর শহরের পাশাপাশি পুরো সদর উপজেলার বাজার, দোকান ও মহল্লায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হলে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার শিবপুরে জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন

1

আমাকে বিয়ে দিতে চান, না চান না’, সাংবাদিকদের উদ্দেশে পরীমনি

2

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

3

বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল

4

সমাবেশে যোগ দিতে গোলাপগঞ্জ যাচ্ছেন এনসিপি নেতারা

5

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

6

সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের

7

‘ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালে বাড়ছে শয্যা, রোগী না নিলে ব্যবস্

8

যে ৪ খাবার একাধিক ক্যানসারের ঝুঁকি কমাতে পারে

9

আওয়ামী লীগের টাকা আছে কিন্তু খারাপ কিছু করার সক্ষমতা নেই : ড

10

তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার

11

ব্রাজিল-নরওয়ে হাইভোল্টেজ ম্যাচ জিতবে কে, জানাল বিড়াল!

12

মনপুরায় বরফ সংকটে ১৪ কেজির পচা কোরাল বিক্রি সাড়ে ১০ হাজার টা

13

বিএনপি সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

14

সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে ৮ শ্রমিকের মৃত্যু, বাড়ছে হতাহত

15

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

16

মনপুরায় প্লাবিত নিম্নাঞ্চল, ১০ হাজার মানুষ পানিবন্দী

17

পরকীয়ার অভিযোগে গ্রাম্য সালিশে নারীকে চেয়ারম্যানের জুতাপেটা

18

দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: তথ্য উপদেষ্টা

19

স্পিকারের নির্দেশে রিফুজি পাড়ার সড়ক পরিদর্শন

20