আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ

 

Brother IT Digital

বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের সামনে মধ্যরাতে বিস্ফোরণ, সিসিটিভিতে মাস্ক পরা তিন ব্যক্তি

এইচ এ শরীফ | বোরহানউদ্দিন (ভোলা) : ভোলার বোরহানউদ্দিন পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকের সামনে গভীর রাতে চকলেট বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মাস্ক পরা তিন ব্যক্তির উপস্থিতি দেখা গেছে। তাদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের সময় সিসিটিভি ক্যামেরায় তিন ব্যক্তির গতিবিধি ধরা পড়ে। প্রত্যেকের মুখে মাস্ক ছিল। বিস্ফোরণ ঘটানোর পরপরই তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মুখ ঢাকা থাকায় ফুটেজ দেখে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা বলেন, বিস্ফোরণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। উপজেলা বিএনপির নেতাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বোরহানউদ্দিনের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। তবে এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীল হাওলাদার অভিযোগ করে বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন। বোরহানউদ্দিনের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, নাইটগার্ডের কাছ থেকে খবর পেয়ে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও পরে সভাপতি শাকিল মাতব্বর ঘটনাস্থলে উপস্থিত হন। তারা বলেন, গভীর রাতে বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা জনজীবন অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভা কার্যালয়ের সামনে পটকা বা চকলেট বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

1

টিস্যু কালচার প্রযুক্তিতে রোগমুক্ত চারা উৎপাদন বাড়ছে, ভোলার

2

বিটিভির সর্বোচ্চ গ্রেডের শিল্পীর মর্যাদা পেলেন ভোলার শুভ্রদে

3

ভোলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

4

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়ার মন্ত

5

লালমোহনে হা-মীম স্কুল ও অধ্যক্ষকে নিয়ে অপপ্রচারের অভিযোগ

6

পানির ড্রামে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

7

শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন

8

যে কারণে পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বাড়ছে শঙ্কা

9

অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

10

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

11

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

12

অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার

13

জামায়াতের দফা ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না

14

চরফ্যাশনে বন্ধের দিনে মাদরাসা ফাঁকা, সুযোগ বুঝে ৩৪ বেঞ্চ বিক

15

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

16

টানা বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

17

সার মজুতকারীকে হাদিসের আলোকে 'ক্ষমা' করলেন কৃষি কর্মকর্তা!

18

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল সমর্থকের আর্জেন্টিনায় যোগদান

19

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বাম

20