আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্পিকার ছাড়াও খামেনির জানাজায় অংশ নিতে গেলেন যারা

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রতিনিধিদল ঢাকা ত্যাগ করেছেন।


বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পাঁচ সদস্যের সফরসঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটেওমানের মাসকটের উদ্দেশে রওনা হন।

সেখান থেকে তারা ইরানে গিয়ে প্রয়াত নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নেবেন।

স্পিকারের সফরসঙ্গীরা হলেন— স্পিকারের একান্ত সচিব ও উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা।

অন্যদিকে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর নেতা ড. এস এম খালিদুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে রওনা হন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

1

বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল আদালতে

2

ছাত্রদলকে ‘কড়া হুঁশিয়ারি’ দিল সারজিস

3

হঠাৎ নাকের নথ গিলে ফেললেন অভিনেত্রী

4

স্থানীয় সরকারের সব অফিসের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিচ্ছে স

5

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ জরুরি নির্দেশনা

6

ভোলায় রক্ত দেওয়ার আগে ক্রস-ম্যাচিংয়ে অবহেলার অভিযোগ

7

‘নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্

8

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন: সিইসি

9

বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: আবদুল জব্বার

10

শাওন কি শেখ হাসিনার চেয়েও পাওয়ারফুল, প্রশ্ন ছাত্রদল নেতার

11

বন্ধ্যাত্বের আধুনিক চিকিৎসায় উদ্যোগী সরকার: স্বাস্থ্যমন্ত্রী

12

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, বন্ধ মেট্রো স্টেশন ও ইন্টারনেট

13

ডেঙ্গু ঠেকাতে কনটেন্ট ক্রিয়েটরদের মাঠে নামার আহ্বান

14

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

15

আমি একজন মা, আমার কী কওনের আছে: আটক তুহিনের মা

16

নৌ পুলিশ কর্মকর্তার মদ্যপ অবস্থায় মাতলামি

17

জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি

18

সাংবাদিককে কান ধরে দেখাতে হবে কয় টাকা তোলা হয়েছে: আম্মার

19

ভোলায় ২৬ লাখ টাকার বক্স কালভার্ট নির্মাণ, হস্তান্তরের আগেই ধ

20