আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমাদের অদ্ভুত দেশ, অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার

 

Brother IT Digital

অনিয়ম-দুর্নীতির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় এসে তারা বাংলাদেশের কোষাগার লুণ্ঠন করেছে। যা কিছু বিদেশি সাহায্য এসেছে, সবকিছু তারা চুরি করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক, সেই ব্যাংকের রিজার্ভ থেকে পর্যন্ত টাকা চুরি করে তারা ফিলিপাইন নিয়ে গেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ভোলায় এক অনুষ্ঠানে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফিলিপাইনে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত ছিল, তারা এখন সবাই কারাগারে আছে। কিন্তু এ ঘটনায় জড়িত বাংলাদেশের কারও কোনো বিচার হয়নি।

স্পিকার আক্ষেপ করে বলেন, ‘আমাদের...অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। এগুলো নানা ধরনের ঘুষখোরি, লুটপাট এসব করে; যার ফলে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, যেসব অন্যায়-অবিচারের বিচার সব দেশে জনগণের চাওয়া ছাড়াই হয়। বাংলাদেশে দিনরাত কান্নাকাটি, বছরের পর বছর কান্নাকাটি করেও এই অপরাধের কোনো বিচার তাদের হয় না।

বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন স্পিকার। ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্পিকার বলেন, আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী—এগুলো দেশের সর্বনাশ করে দিয়েছে লুটপাট করে। আওয়ামী লীগ আমলের একটা প্রতিমন্ত্রী জাবেদ (সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী); তাঁর ৩৬০টা বাড়ি পাওয়া গেছে লন্ডনেই। দুবাইয়ে বাড়ি আছে, আমেরিকায় বাড়ি আছে। সব বাংলাদেশের সম্পদ, আপনার-আমার টাকা, জনগণের টাকা লুণ্ঠন করে তারা এভাবে নিয়ে গেছে। তিনি বলেন, এখনো প্রশাসনে তাদের বেশ কিছু লোক বসে আছে, যে জন্য প্রকৃত চিত্র এখনো জনগণের কাছে ভালোভাবে পৌঁছাচ্ছে না।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর আসাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাওলাদার, হাসান মাকসুদুর রহমান, ভোলা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার প্রমুখ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

1

ভারতজুড়ে নতুন কর্মসূচীর ঘোষণা সিজেপির

2

এবার পুলিশ সদরদপ্তর অভিমুখে মিছিলের ডাক সিজেপির

3

লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রে

4

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার

5

মাইর একটাও মাটিতে পড়বে না

6

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

7

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

8

রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে তা যাচাই-বাছাই করা হবে: আইনমন

9

বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত

10

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রীর ভিডিও ফাঁস, উত্তাল নেটদুনিয়া

11

পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

12

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

13

উত্তাল সমুদ্র, মাছ শিকারে না যাওয়ার আহ্বান কোস্টগার্ডের

14

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

15

বিচারের দাবিতে প্রবাসীর মরদেহ নিয়ে মহাসড়ক অবরোধ

16

টয়লেটের ভেতর গোঙানি, তালা ভেঙে মিলল হাত-পা বাঁধা স্কুলছাত্রী

17

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিক

18

ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ

19

ভোলার লঞ্চে অসুস্থ যাত্রীকে চিকিৎসাসেবা দিলো কোস্টগার্ড

20