আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

 

Brother IT Digital

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস উল্টে ৮ জন আহত হয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে সেতুর মাওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতুর ঢালে ওঠার সময় বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আহতরা হলেন–গুরা সদর এলাকার সাইফুল্লাহ (৮০) ও লুৎফর (৬৩),চুয়াডাঙ্গার আলমডাঙ্গা এলাকার রেবেকা খাতুন (৪০), দামুড়হুদা এলাকার নূর ইসলাম (৪৬) ও রশিদা (৪০), মাগুরার মোহাম্মদপুরের ৭ বছর বয়সী ফাতেমা,শ্রীপুরের সাইফ (২৩) এবং ফরিদপুরের মধুখালী এলাকার আরাফাত (১৩)।

দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে থাকায় ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।

দুর্ঘটনার কারণ ও বাসটির প্রকৃত গতিবেগসহ বিস্তারিত বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

1

স্থানীয় সরকার নির্বাচন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না!

2

বরিশালে গ্রেপ্তার এড়াতে পালানোর সময় পড়ে গিয়ে আওয়ামী লীগ নেতা

3

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

4

বিদ্যুৎ-জ্বালানি খাত নিয়ে যেসব পরিকল্পনা গ্রহণ করেছে সরকার

5

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল আগামীকাল

6

ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

7

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু মাহি

8

আজ থেকে আরও কমে মিলবে সোনার গয়না, ভরি কত?

9

দেশের বাজারে স্বর্ণের দামে পতন, ভরিতে কত

10

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

11

বোরহানউদ্দিনে মধ্যরাতে ভাই ভাই বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

12

ভেলায় ভাসছে জীবন, পানিবন্দি শত শত পরিবার

13

যে কারণে অপু-শাকিব ৯ বছর বিয়ের খবর গোপন রেখেছিল

14

ভারত সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

15

৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দিচ্ছে সরকার

16

জামায়াত আমিরকে প্রশংসায় ভাসালেন প্রতিমন্ত্রী শাহে আলম

17

মানুষের সেবা করার সুযোগ আল্লাহর নেয়ামত: প্রধানমন্ত্রী

18

যেখানে ৯০০ টাকা দিলেই পাবেন সুদর্শন পুরুষকে জড়িয়ে ধরার সুযোগ

19

প্রতিবন্ধী ৩ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

20