আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

মঞ্চে কাকে দেখে আবেগে কাঁদলেন পরীমনি?

 

Brother IT Digital

রূপালী পর্দার ঝলমলে আলো কিংবা ব্যক্তিগত জীবনের নানা চড়াই-উতরাই- সবকিছু নিয়েই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি থাকেন আলোচনার শীর্ষে।

তবে এবার কোনো বিতর্কের জেরে নয়, বরং পরম মমতা আর নিখাদ ভালোবাসার এক মানবিক গল্প নিয়ে অনুরাগীদের হৃদয়ে নাড়া দিয়েছেন এই অভিনেত্রী।

গত ২৯ জুলাই রাতে গুলশানের এক অভিজাত ফ্যাশন শোতে বসেছিল তারার মেলা। কিন্তু সব গ্ল্যামার আর আলোর ছটাকে ছাপিয়ে যায় মঞ্চের এক অনাকাঙ্ক্ষিত অথচ মিষ্টি ঘটনা।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নির্মাতা চয়নিকা চৌধুরী। বক্তব্যের মাঝেই সবাইকে তাক লাগিয়ে চয়নিকা চৌধুরীকে প্রকাশ্যে ‘মা’ বলে সম্বোধন করেন পরীমনি।

‘উনি আমার কাছে শুধু মা। প্রথমত উনিই আমার মা, তারপর আপনাদের চয়নিকা চৌধুরী। উনি আমার জীবনের অনেক বড় সম্পদ, শক্তি, বিশ্বাস আর ভরসার জায়গা। সবার সামনে বলতে চাই- 'আই লাভ ইউ মা'।’

পরীমনি যখন পরম শ্রদ্ধায় আর ভালোবাসায় এমন আত্মিক বন্ধনের কথা প্রকাশ করছিলেন, তখন মঞ্চজুড়ে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। থেমে থাকেননি চয়নিকা চৌধুরীও। পরীমনির এই অকপট ভালোবাসার জবাবে সহাস্যে বলেন:

‘আমার দেখা সবচেয়ে সুন্দর একটা মেয়ে ও। শুধু বাইরে থেকে দেখতে সুন্দর নয়, পরীমনির মনটাও অনেক সুন্দর। আমি ওকে খুব ভালোবাসি।’

তাদের এই সুন্দর মুহূর্তটি উপস্থিত দর্শকদের হাততালিতে মুখরিত হয়ে ওঠে।

চয়নিকা চৌধুরী ও পরীমনির সম্পর্ক আজকের নয়। যৌথ কাজের মধ্য দিয়েই মূলত তাদের প্রথম পরিচয়। চয়নিকা চৌধুরীর পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।

সময়ের সাথে সাথে যা কেবল পেশাদারি সম্পর্কে সীমাবদ্ধ থাকেনি, বরং রুপ নিয়েছে মা-মেয়ের পরম স্নেহের বন্ধনে। বিশেষ করে পরীমনির জীবনের অনেক কঠিন সময়ে এই নির্মাতাকে ছায়ার মতো পাশে দাঁড়িয়ে ভরসা দিতে দেখা গেছে। তাই জনসমক্ষে প্রিয় মানুষকে ‘মা’ ডেকে নিজের ভালোবাসা প্রকাশে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেননি পরীমনি।                                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্

1

চরফ্যাশনে নিখোঁজ আহাদকে খুঁজছে পরিবার, দুই মাসেও মেলেনি সন্ধ

2

পাকস্থলী থেকে অস্ত্রোপচারে বের হলো ১৪ কলম, ৫ চামচ ও মোমবাতি!

3

আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হ

4

সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

5

রোহিঙ্গা সংকটের ১০ বছরকে ২০ বছরে নেওয়া যাবে না: পররাষ্ট্র প্

6

মনপুরার উন্নয়নে আশ্বাস নয়, কাজের মাধ্যমে বাস্তবায়ন চান এমপি

7

রিসোর্টে আগুন, প্রাণ গেল চুয়াডাঙ্গার ফারিয়া ও ৫ বছরের শিশু

8

রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মুহাম্মদ ইউনূস!

9

বিনা হিসাবে জান্নাতে প্রবেশকারীদের বৈশিষ্ট্য

10

একের পর এক ট্রান্সফরমার চুরি, উদ্বেগে দক্ষিণ আইচাবাসী

11

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ৯১ পিস ইয়াবাসহ আটক ১

12

জনবল সংকটে ধুঁকছে চরফ্যাশন হাসপাতাল, ৬৬ চিকিৎসকের বিপরীতে কর

13

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজার যাত্রী

14

প্রতিদিনের অভ্যাসেই শরীরে ঢুকছে ক্ষুদ্র প্লাস্টিক কণা, বাঁচা

15

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

16

সপরিবারে শিক্ষক হত্যা মামলার তদন্তের দায়িত্ব পেল ডিবি

17

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করল সরকার

18

ভোলায় মৃত্যুর পরও পরিবারের পাশে বেঙ্গল ইসলামী লাইফ, দেওয়া হল

19

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

20