আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনের পক্ষে মোটরসাইকেল শোডাউন

 

Brother IT Digital

মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার ৫নং লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন তিনি। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন আবুল হোসেন। পাশাপাশি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

পরে সন্ধ্যায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণসংযোগ ও মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবুল হোসেন বলেন, ১৯৯৬ সাল থেকে তিনি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করে আসছেন। রাজনৈতিক জীবনে অনেক ক্ষয়ক্ষতি ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে কখনো কারও ক্ষতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না।

তিনি আরও বলেন, ইউনিয়নবাসী দোয়া ও সমর্থন দিয়ে তাঁকে নির্বাচিত করলে ইউনিয়নে কোনো ট্যাক্স বা চাঁদাবাজি থাকবে না। পাশাপাশি সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে বিনা টাকায় পৌঁছে দেওয়া হবে।

নির্বাচিত হলে ইউনিয়নবাসীর সেবা, এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শশীভূষণে মাদকবিরোধী অভিযানে দাঁতের চিকিৎসক আটক

1

ফিঙ্গারপ্রিন্টের রাবার ছাপ দিয়ে ভুয়া সিম নিবন্ধন, বাগেরহাটে

2

আগে রিকশায় চড়তেন, এখন প্রাডো গাড়িতে চড়ে জুলাই চেতনা বেচেন: ব

3

মনপুরায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

4

আমদানির খবরে কেজিতে ৯০ টাকা কমল কাঁচা মরিচের দাম

5

চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রজ্ঞাপন যেকোনো দিন

6

অন্ধ অনুকরণ নয়, আত্মপরিচয় ফিরিয়ে আনতে হবে: শায়খ আহমাদুল্লাহ

7

আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

8

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায়

9

আমিরাতেই আছেন বেনজীর, দেশে ফেরাতে চলছে কূটনৈতিক প্রক্রিয়া

10

ভোলায় মেয়ের সঙ্গে অভিমান করে বিষ খেলেন মা, চিকিৎসাধীন অবস্থা

11

নবম পে-স্কেল: অনুমোদন পেলে বৃহস্পতিবার প্রজ্ঞাপন, যত হবে বেত

12

ঝড়ে লণ্ডভণ্ড ট্রলার, বনের গাছে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচলেন ৬ জ

13

আলাদা হতে চান না তিন বোন, তাই একজনকেই বিয়ে

14

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়

15

দক্ষিণ আইচা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো

16

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

17

জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে ফের রাজপথে আন্দোলনের দাবানজ

18

মাদক ব্যবসার প্রতিবাদ করায় ১১ মাসের শিশুকে কাঁচি দিয়ে কুপিয়ে

19

সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

20