আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

আখেরি চাহার সোম্বায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চালু রাখায় প্রতিবাদ

 

Brother IT Digital

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হলেও কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু রাখার খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার প্রিন্সিপাল ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।

এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, আখেরি চাহার সোম্বা মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত মর্যাদা, তাৎপর্য ও ভাবগাম্ভীর্যের একটি দিন। বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ। তাই দেশের মানুষের ধর্মীয় অনুভূতি, মূল্যবোধ ও বিশ্বাসের প্রতি রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যথাযথ সম্মান প্রদর্শন করা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ এ দিনটি পালনের সুযোগ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্ব। প্রচলিত শিক্ষা-প্রশাসনিক নীতিমালার প্রতি সম্মান দেখিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ দিনে ছুটি নিশ্চিত করা উচিত।

ক্ষোভ প্রকাশ করে মোবাশ্বিরুল হক নাঈম প্রশ্ন তোলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কি মুসলিম শিক্ষার্থীরা পড়াশোনা করেন না? সেখানে কি মুসলিম পরিবারের সন্তান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নেই? তাহলে মুসলিম উম্মাহর একটি গুরুত্বপূর্ণ দিনে তাঁদের ধর্মীয় অনুভূতিকে বিবেচনায় নিয়ে ছুটি দেওয়া হবে না কেন?

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থা শুধু জ্ঞানার্জনের বিষয় নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, সংস্কৃতি ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন করাও শিক্ষাব্যবস্থার অন্যতম দায়িত্ব। দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান যখন ছুটি পালন করছে, তখন কোনো কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু রাখার বিষয়টি ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।

জমিয়াতুল মোদার্রেছীনের এই নেতা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দেশের মূল শিক্ষা কাঠামোরই অংশ। সরকারি নীতিমালা ও ছুটির নির্দেশনা প্রতিপালন করা তাদের দায়িত্ব। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যা কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।

এ বিষয়ে গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় সরকারি ছুটির নির্দেশনা অমান্য করে থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ দিনগুলোর ছুটি পালনে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) একটি অভিন্ন ও কার্যকর নীতিমালা নিশ্চিত করারও আহ্বান জানান আলহাজ্ব মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা সরকারি কলেজে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

1

ভেজাল ওষুধ তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেফতার

2

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

3

স্বামীর সঙ্গে অভিমান করে পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে জীবিত উদ্ধ

4

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

5

সুগন্ধি চালের রপ্তানি অনুমোদন কমাবে সরকার

6

গর্ভকালীন পুষ্টি ও যত্ন: সাধারণ যেসব ভুল এড়ানো উচিত

7

আমি প্রায় হাসিনা হয়ে গিয়েছিলাম: বাঁধন

8

মাত্র ১ বছর ৩ মাসে কোরআনের হাফেজ ১৪ বছরের নবীন

9

গেজেট পেছালেও পে-স্কেল কার্যকর হবে জুলাই থেকেই

10

চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিত

11

শশীভূষণে রিকশাচালক সেজে মাদক কারবারিকে ধরলেন পুলিশ

12

বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড, ১১ মাসে শোধ ৪১৩ কোটি ডলার

13

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গে

14

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

15

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

16

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

17

৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও কার্ড দেবে সরকার

18

সার মজুতকারীকে হাদিসের আলোকে 'ক্ষমা' করলেন কৃষি কর্মকর্তা!

19

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

20