আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় খাল দখলের অভিযোগ: পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

 

Brother IT Digital

মো:মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চর যতিন এলাকার একটি খাল অবৈধভাবে দখল করে পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে টানা বৃষ্টিতে প্রায় চার হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার (৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ২ নম্বর হাজীরহাট ইউনিয়নের চর যতিন ৪ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে রয়েছে। অনেক বাড়িঘর, রাস্তাঘাট ও কৃষিজমি পানিতে তলিয়ে গেছে। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খালটি কয়েকটি পরিবার অবৈধভাবে দখল করে রেখেছে। ফলে বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বের হতে পারছে না। গত বছরও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছিলাম, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, “এ বছর টানা বৃষ্টিতে আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। রান্নার একমাত্র চুলাটিও পানির নিচে চলে গেছে। ঠিকমতো রান্নাও করতে পারছি না। দ্রুত খালটি দখলমুক্ত করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানাই।”

স্থানীয়দের অভিযোগ, খালটি ছিল এলাকার বৃষ্টির পানি ও জমে থাকা পানি নিষ্কাশনের একমাত্র পথ। খাল দখল হয়ে যাওয়ায় পানি বের হতে না পেরে পুরো এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু মুছা বলেন, “গ্রামের মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছেন। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদ এবং খালটি পুনরুদ্ধারের মাধ্যমে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করা হোক।

 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

1

সংসদে আরও ৫টি স্থায়ী কমিটি গঠন, কে কোন দায়িত্বে?

2

নেপালে পাহাড়ি ঢলের গতিপথ কোন দিকে, পদ্মায় পৌঁছাবে?

3

এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্র

4

বরের গাড়ি থামিয়ে নববধূকে তুলে নিল ‘উত্ত্যক্তকারী’

5

বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম

6

ভোলায় হঠাৎ বেড়েছে সবজির দাম, কাঁচা মরিচ ২০০ টাকা

7

মনপুরায় অবাধে পাঙ্গাশের পোনা শিকার, হুমকিতে মৎস্যসম্পদ

8

সরকারি গাড়ি নেননি ১৫ জন প্রতিমন্ত্রী-উপদেষ্টা, সাশ্রয় হবে

9

বিটিভিকে জনআস্থার চ্যানেল করতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

10

বৃষ্টির পানিতে নিঃস্ব চরফ্যাশনের প্রবাস ফেরত রফিক

11

জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন প্রায় চূড়ান্ত, থাকছেন যারা

12

১৫ টাকায় চাল পাবেন ৫৫ লাখ কার্ডধারী

13

দক্ষিণ আইচায় শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগে যুবলীগ নেতা ক

14

হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাস

15

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

16

স্বামী হিসেবে সাংবাদিকরা কেমন?

17

খালি পেটে অফিসে যাচ্ছেন? হতে পারে যেসব ক্ষতি

18

ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ

19

এক লুটেরার হাত থেকে ক্ষমতা আরেক লুটেরার হাতে গেছে: জামায়াত আ

20