আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি, নিহত ১

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: খুলনার কয়রা উপজেলার সুন্দরবনে জলদস্যু ‘দুলাভাই বাহিনী’র বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে কোস্ট গার্ড। রাতভর পরিচালিত এ অভিযানে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় বাহিনীটির প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ভোরে সুন্দরবনের মহেশ্বরীপুর সংলগ্ন গভীর বন থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়ন সংলগ্ন সুন্দরবনের গভীর থেকে লাগাতার গুলির শব্দ ভেসে আসে। পরে জানা যায়, জলদস্যু দুলাভাই বাহিনীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। রাতভর চলা এ অভিযানে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। একপর্যায়ে গুলিবিদ্ধ অবস্থায় দস্যু বাহিনীর প্রধান রবিউল ইসলামকে আটক করা হয়। শুক্রবার ভোরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, আজ শুক্রবার সকালে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ আনা হয়েছে। তবে নিহত ব্যক্তি জলদস্যু বাহিনীর সদস্য, নাকি অন্য কোনো জেলে বা বাওয়ালী—তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডি-সার্কেল) আমীর হামজা বলেন, ‘রবিউল নামে একজন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলিবিদ্ধ একজনের মরদেহ রাখা আছে। নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’ অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। কোস্ট গার্ডের মিডিয়া বিভাগ জানিয়েছে, সুন্দরবনে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে এবং এ বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে সুন্দরবন সংলগ্ন মহেশ্বরীপুর এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলার মেয়ে হাজেরাকে ২০ হাজার টাকায় পাকিস্তানে বিক্রি

1

যেসব অঞ্চল থেকে দেখা যাবে বিরল চন্দ্রগ্রহণ

2

অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে দীপু মনি

3

চাচার উপর হামলা করায় ভোলায় পুলিশ সদস্য আটক এটা হবে ফটোকাড

4

মিষ্টিতে পোকা দেখিয়ে দোকানির কাছে আইফোন দাবি কনটেন্ট ক্রিয়েট

5

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

6

সরকারি কলেজে বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা

7

স্ত্রীকে হত্যার ২১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

8

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

9

সাদিক কায়েমকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রফিকুল ইসলাম মাদানীর

10

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার নির্দেশনা প্রধানমন

11

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রে

12

সবার সঙ্গে কথা বলেই এইচএসসি পরীক্ষা বহাল রাখা হয়েছিল: শিক্ষা

13

দেশের বাজারে কমল সোনার দাম, ভরি কত

14

টঙ্গীতে থানার ভেতরেই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

15

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

16

মাদ্রাসায় ভাঙচুর ও প্রধান শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্

17

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ডিসেম্বরের মধ্যে আসবে ইউরেনিয়ামের চাল

18

মির্জা ফখরুলকে করতালি দিয়ে অভিনন্দন

19

বৈদ্যুতিক তারে ঝুলছে নাহিদ, হাসনাত ও সারজিসের কুশপুতুল

20