এইচ এম নোমান, চরফ্যাশন: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ভোলার চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপাধ্যক্ষ ইবরাহীম খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়াও জরুরি।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন