আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরার ৩ কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে, ফলাফলে হতাশা

 

Brother IT Digital

মেহেদী হাসান, মনপুরা: সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল। তবে ভোলার মনপুরা উপজেলার তিনটি কলেজের ফলাফলে দেখা গেছে হতাশাজনক চিত্র। কোনো কলেজেই পাসের হার ৫০ শতাংশে পৌঁছায়নি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মনপুরা সরকারি ডিগ্রি কলেজ থেকে এবার ১৫৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৩০ জন। মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজ থেকে ৩৫ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ জন। অন্যদিকে, সাকুচিয়া মহাবিদ্যালয়ে ১৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ জন।

তিনটি কলেজে মোট ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৮৬ জন। অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। সে হিসাবে তিন কলেজের সম্মিলিত পাসের হার প্রায় ২৫ দশমিক ৮ শতাংশ।

এদিকে, মনপুরার কলেজগুলোর এমন ফলাফলে সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের পাঠদান কার্যক্রম এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ পর্যালোচনা করা প্রয়োজন।

ফল বিপর্যয়ের প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

1

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

2

সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে ৮.৫৪ শতাংশ

3

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

4

ডলার কারসাজিতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমন

5

পিআইসিইউতে ডাক্তার নেই, বিল ২ লাখ; শিশুর মৃত্যুর পর স্বজনের

6

চব্বিশের সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, বিস্তারিত জানালেন স

7

দেশে এত মেধাবী চিকিৎসক থাকতেও রোগীদের কেন বিদেশ যেতে হয়?

8

দৌলতখানে ৫১ ব্যারেল অবৈধ ফার্নিশ ওয়েল জব্দ

9

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

10

শোডাউনে বিএনপি নেতার মুখে ‘জয়বাংলা’ স্লোগান

11

হোটেলের বাথরুমে তৈরি হচ্ছিল ‘খাঁটি মধু’, আটক ৪

12

খাটের সঙ্গে বেঁধে স্ত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন করলেন স্বামী

13

রুটিন দেখতে ভুল, শেষ মুহূর্তে গিয়েও এইচএসসি দেওয়া হলো না পরী

14

শিক্ষক প্রশিক্ষক নেবে আস-সুন্নাহ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্

15

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

16

ওমরাহ পালন আসিফ মাহমুদের, সঙ্গে আছেন যারা

17

শেখ হাসিনাকে দেশে ফেরার অনুরোধ সোহেল তাজের

18

আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি

19

দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা

20