আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Nov 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় প্রতিমন্ত্রী সোহেল পালিয়ে যাওয়া হাসিনা ডিসেম্বরে ফিরবে না

 

Brother IT Digital

মো. সবুজ, ভোলা: পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে শীঘ্রই অশান্ত গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। এরপরও বাহিনীর সদস্যরা গুলি না করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। 

তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না। শিগগিরই সেখানকার পরিস্থিতি শান্ত করা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সবকিছু আইনের মাধ্যমে করা হবে। তবে সরকারের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না।

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব সংবাদ বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেগুলো অনেক সময় কম গুরুত্ব পাচ্ছে। আবার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার পাচ্ছে। প্রতিষ্ঠিত মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও কিছু পেইজ পরিচালনা কারী সাংবাদিক আছে, তারা অপপ্রচার

করেন। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

ভোলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ভোলার মানুষ যেমন ভাগ্যবান, তেমনি বাংলাদেশের মানুষও ভাগ্যবান। ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে। ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

এছাড়াও ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু অথবা সড়ক পথ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করছে। এই সরকারের আমলেই এর যেকোন একটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমোহনে ফ্যামিলি কার্ড জরিপে ১৩৪ জন নির্বাচিত

1

ক্লাস চলছিল, টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন শিক্ষিকা

2

ভোলার ভেদুরিয়া প্রবাসীর জমি দখল করে দোকানঘর ও কারখানা উচ্ছে

3

ভোলায় ২২ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ

4

‘নিরপেক্ষ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্

5

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোব

6

২৩ জুন ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নাশকতা রুখতে সর্বোচ্চ প

7

লালমোহনে নববধূকে রেখে প্রেমিকার হাত ধরে পালালেন স্বামী

8

আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

9

কুমিল্লার নতুন ডিসি ভোলার কৃতিসন্তান রোজী আকতার

10

হজ শেষে দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাং

11

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

12

প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী

13

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

14

পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

15

তিনদিনে রেমিট্যান্স এল ২৫৩৩ কোটি টাকা

16

খাল খনন করেও বাঁচালেন কোটি টাকা, আলোচনায় ইউএনও

17

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভসংঘের নবগঠিত কমিটির পরিচিতি সভা অন

18

পৃথিবীতে কোনো ডিসেম্বর আসবে না, যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে

19

ইরাবের সভাপতি মীর জসিম , যৌথ সম্পাদক সালমান ও নূর

20