আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভাইরাল সেই বিকৃত ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি

 

Brother IT Digital

একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই তারকা অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর এআই ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমনি।

চ্যানেলটির পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হলেও শুধু ক্ষমা চেয়ে এমন ঘটনার দায় এড়ানো যায় না বলে মনে করেন তিনি। পরীমনির দাবি, ভিডিওটি অনেক আগের হলেও ওই চ্যানেলের পেজের মাধ্যমে তা এবার দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও দুটি প্রকাশ করা হয়। ভিডিও দেখেই সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে ধারণা করা হয়।

পরে চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের ইনস্টাগ্রাম পেজটি হ্যাক হয়েছিল। হ্যাকাররাই ভিডিওগুলো পোস্ট করেছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় দুঃখপ্রকাশও করে চ্যানেল কর্তৃপক্ষ।

তবে চ্যানেলটির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ভিডিওর শিকার হওয়া অভিনেত্রী পরীমনি। গতকাল রাতে ফেসবুক লাইভে এসে এ নিয়ে নিজের ক্ষোভের কথা জানান তিনি।

একই সঙ্গে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে চলা নেতিবাচক আলোচনা ও কটূক্তিরও জবাব দেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। এ সময় ক্ষোভের প্রকাশ ঘটিয়ে কয়েকবার গালিও দেন তিনি।

চ্যানেলটির বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে পরীমনি বলেন, ‘ওরা এতবড় পাওয়ারফুল একটা মিডিয়া, ১১ ঘণ্টা তো ঝুলেই ছিল। তো প্রমাণ করতে পারল না? নিজেদের কন্ট্রোলে নিতে পারল না? আইন, এত প্রশাসন এগুলো দিয়ে কি সম্ভব ছিল না? এর বিপরীতে আপনি মোটেও বলতে পারেন না, পেজ হ্যাক হয়েছে। তাহলে আমিও বলি, আমার পেজ হ্যাক হয়েছে!’

ভিডিওটি নিয়ে যারা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও মাতামাতি করেছেন, তাদেরও কটাক্ষ করেন পরীমনি। তিনি বলেন, ‘তোমরা যখন ভিডিওটি নিয়ে এত মাতামাতি করছিলে, তখন আমার ইচ্ছে হচ্ছিল একটি খোলামেলা ফটোশুট করে ফেলি।’

পরীমনির মতে, ভিডিওটি দেখার পর সচেতন মানুষ বিষয়টি এড়িয়ে গেছেন। অন্যদিকে, যারা এটি নিয়ে নেতিবাচক চর্চায় মেতেছেন, তাদের মানসিকতা নিয়েই প্রশ্ন রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “দিনশেষে ভিডিওটা আমিও দেখলাম, সকলেই দেখল। দেখার পর যারা এভয়েড করার দরকার, তারা স্কিপ করেছে। আর যারা এই ভিডিওকে নিজেদের জীবন, যৌবন, নিঃশ্বাস বানিয়ে ফেলেছে, তারা অনলাইনে এসেই এটা নিয়ে কথা বলছে। দেখা গেল, কেউ হজের পোস্ট করল, তার কমেন্ট বক্সেও গিয়ে লিখেছে, ‘পরীমনির লিংক আছে আমার কাছে’। মানে, তার জীবনের অর্জন যেন এটুকুই। ভুয়া একটা জিনিস নিয়ে তোমার এই অবস্থা, আসল হলে কী করতে!”

ফেসবুক লাইভে এ বিষয়ে আরও নানা কথা বলেন পরীমনি। তবে পরে নিজের পেজ থেকে লাইভটি সরিয়ে নেন তিনি। আজ সকালে এ নিয়ে একটি স্ট্যাটাসও দেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘ওপস সরি, ডিলেট করে দিয়েছি। শুভ সকাল।’

উল্লেখ্য, সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি ওয়েব সিনেমায় অভিনয় করেছেন পরীমনি। ‘সেপারেশন’ নামের সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদীয় কমিটি থেকে বাদ গাজী নজরুল

1

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর শরীর থেকে বের করা হলো গুলি

2

মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ে

3

ভারি বর্ষণে রাঙ্গুনিয়ায় পাহাড় ধসে নারীর মৃত্যু, আহত ২

4

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

5

টাঙ্গাইলে ৬ প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি

6

ভোলায় মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামির ২ দিনের র

7

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

8

প্রেমিকার ৩৪০০ চুমুতে বিপাকে প্রেমিক, ভিডিও ভাইরাল

9

ভারতজুড়ে নতুন কর্মসূচীর ঘোষণা সিজেপির

10

অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীর

11

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

12

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, রাতভর অভিযানে জীবিত উদ্ধার ১৪ জেলে

13

মনপুরায় কলেজ অধ্যক্ষকে মারধর, থানায় মামলা

14

চরফ্যাশনে কিন্ডার গার্টেনের গেট ভেঙে ১০ ফ্যানসহ মালামাল চুরি

15

শেখ হাসিনাকে ফেরানোর দাবি, পবিপ্রবির ১১ শিক্ষকের বিরুদ্ধে ব্

16

বরিশাল সফরে যেসব কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী

17

বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিক

18

চরফ্যাশনে বৃদ্ধের ম র দে হ উদ্ধার

19

বিকাশ, নগদ ও রকেটের সার্ভিস চার্জ কেন অবৈধ নয়: হাইকোর্টের রু

20