আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব, বাংলাদেশি কত

 

Brother IT Digital

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান অব্যাহত রয়েছে।

১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে যৌথ অভিযানে ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়েছে।

একই সময়ে ১২ হাজার ৬২৮ জন অবৈধ বাসিন্দাকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসন আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘনকারী।

এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ১৯৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপীয়, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। তবে বহিষ্কৃত ১২ হাজার ৬২৮ জনের মধ্যে কতজন বাংলাদেশি ছিলেন, সে বিষয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে কোনো পৃথক সংখ্যা দেওয়া হয়নি।

এছাড়া সৌদি আরবে অবস্থানরত আরও ১৮ হাজার ৫৪৯ জনকে নিজ নিজ দেশের দূতাবাসে ভ্রমণ নথি সংগ্রহের জন্য পাঠানো হয়েছে এবং ৩ হাজার ৮১৫ জনকে দেশে ফেরার ভ্রমণ ব্যবস্থা সম্পন্ন করতে পাঠানো হয়েছে।

বর্তমানে ৩১ হাজার ৩৯৮ জন প্রবাসী আইনগত ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ১৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৮০ জন নারী।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার মতো কর্মকাণ্ডের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।                      


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনার বক্তব্য দিল্লির ‘মাথাব্যথার’ কারণ হয়ে দাঁড়িয়েছে

1

‘ওসির হাতে জুতা’ ভিন্নভাবে উপস্থাপন, পুলিশ অ্যাসোসিয়েশনের প্

2

এলপিজির নতুন দাম নির্ধারণ করেছে সরকার

3

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট বন্ধ, চালু বিদ্যুৎকেন্দ্রের পাঁচ ইউ

4

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

5

ভোলায় তিন অসহায় রোগীকে চিকিৎসা সহায়তা, ৩০ হাজার টাকার চেক হস

6

বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ

7

জন্মহার বাড়াতে বাবা-মায়েদের বাড়তি ছুটি দিচ্ছে ফ্রান্স সরকার

8

পবিত্র হজে আবাসন ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুমোদন

9

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’

10

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

11

ভাগাড়ে পড়ে থাকা শপিং ব্যাগ উল্টাতেই বেরিয়ে এলো নবজাতকের মরদে

12

কিমের কাছে ৫৭টি পরমাণু বোমা আছে, তাই মিলেমিশে থাকা জরুরি: ট্

13

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

14

৬৬৬ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে, নেপথ্যে কী?

15

মনপুরায় নিজ অর্থায়নে কলাতলীর সড়ক মেরামত করলেন রাজিব চৌধুরী

16

বিদ্যুতের ক্যাপাসিটি বিল দুই বছর দেবেন না, জনগণ সঙ্গে থাকবে

17

নিষেধাজ্ঞার আগে রুপালি ইলিশের ঝাঁক, মনপুরার জেলেদের কপালে চি

18

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

19

তৃতীয় বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

20