আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা, লেডি বাইকারসহ দুইজনের সশ্রম কারাদণ্ড

 

Brother IT Digital

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হয়েছেন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।

আটককৃতরা হলেন লেডি বাইকার মোসা. স্বপ্না (২৭) ও মাহফুজুর রহমান।

ট্রাফিক বাড্ডা জোন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ট্রাফিক আইন অমান্য করে উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন ওই দুই আরোহী। এ সময় সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট তাদের মোটরসাইকেল থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন।

এ সময় মোটরসাইকেলের দুই আরোহী কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাদের সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে মোটরসাইকেলের নারী আরোহী সার্জেন্টের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলেন এবং তাকে লক্ষ্য করে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন। এতে দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে প্রকাশ্য সড়কে অসদাচরণ ও তাকে হেনস্তা করার অভিযোগে পরবর্তী সময়ে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে ডিএমপি নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করছে। ট্রাফিক আইন অমান্য করা, সরকারি কাজে বাধা প্রদান কিংবা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের মতো ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষের বোতল নিয়ে প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, অতঃপর

1

যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী বললেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’

2

অনলাইন জুয়া ও বেটিং ঠেকাতে সংসদে নতুন আইন পাস

3

একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল অনুমোদন

4

ভোলার নতুন বাজারে ৫ হাজার টাকায় ব্যবসা শুরু। এখন মাসে ইনকাম

5

চরফ্যাশনে সিএনজির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

6

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে নতুন মোড়, আরেক ভিডিও ভাইরাল

7

প্রতি মিনিটে গুগলের আয় কত জানেন?

8

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

9

টাইগার খেয়েছি, আর্জেন্টিনার খেলা দেখেছি, এরপর কী হয়েছে, জা

10

পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর

11

হান্নান মাসুদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

12

সময়মতো শিক্ষক বদলি করতে পারেনি চরফ্যাশন উপজেলা প্রাথমিক শিক্

13

প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর

14

চব্বিশের সেদিন ডিবি কার্যালয়ে কী ঘটেছিল, বিস্তারিত জানালেন স

15

বিশ্বকাপ খেলার মাঠে ভূ-রাজনীতির কৌশল

16

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

17

স্বামীকে না জানিয়ে পকেট থেকে টাকা নেয়া জায়েজ? যা বলে ইসলাম

18

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তা

19

চরফ্যাশন টি. বি. মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাব

20