আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীতিমালার আওতায় দেয়া হবে অটোরিকশা চলাচলের অনুমতি: সড়কমন্ত্রী

 

Brother IT Digital

ঢাকা মহানগরীতে অটোরিকশা চলাচল একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ জন্য শিগগিরই প্রয়োজনীয় নীতিমালা তৈরি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকে খনন ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ধানমন্ডি লেকের খনন, সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নকাজে প্রায় ৮৩ কোটি টাকা ব্যয় করা হবে। প্রকল্পের অংশ হিসেবে লেকের পরিবেশগত উন্নয়নের পাশাপাশি নির্মাণ করা হবে ‘নজরুল মঞ্চ’। সেখানে একটি লাইব্রেরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের জন্য মঞ্চটি ব্যবহার করা যাবে।

মন্ত্রী জানান, ধানমন্ডি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখা, স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার পরিবেশ উন্নত করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতেই লেকের খনন ও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ কিংবা সেগুলো ব্যাপকভাবে জব্দ করে ডাম্পিং করা হলে রাজধানী অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এসব যানবাহনের মালিক ও শ্রমিকদের নেতারা। পাশাপাশি অটোরিকশার চার্জিং স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘোষণাও দিয়েছেন তারা।

ব্যাটারিচালিত রিকশা পুরোপুরি বন্ধ না করে চালকদের প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স ও রুট পারমিটের আওতায় আনার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত মালিকদের যানবাহন যাচাই করে বৈধতা দেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলেছেন তারা।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ভুলে বিব্রত ইসি, পরিবর্তন হতে পারে নির্বাচনের সময়সূচ

1

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

2

এরা আসলে মেরে ফেলার জন্য চেষ্টা করছে: মাহমুদা মিতু

3

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

4

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ১৫ জেলে উদ্ধার; নিখোঁজ মেকানিক

5

জমি নিয়ে বিরোধ ভোলায় শ্যালক-ভগ্নিপতির বিরুদ্ধে ‘মিথ্যা’ ধর্

6

পদ্মা সেতুতে বাস উল্টে আহত ৮ যাত্রী

7

চরফ্যাশন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

8

মনপুরায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

9

৫৬ টাকা ফিতে প্রাণিসম্পদ অধিদপ্তরে চাকরি পাবেন ৫৩৮ জন

10

জুলাই ও শহীদ আবু সাঈদের রক্তের সঙ্গে প্রথম গাদ্দারি করেছে বি

11

১১ দফা দাবি জানিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীর পোস্ট

12

মামলার সুষ্ঠু তদন্তের দাবি ভোলার সিফাতকে হ'ত্যা করেছে কতজনে?

13

ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ নিয়োগ

14

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

15

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

16

অন্তর্বর্তী সরকার ব‍্যর্থ বা ‘দুর্নীতিবাজ’ হলেও জুলাই কলঙ্কি

17

জুই আবাসন প্রকল্পের বেহাল দশা পরিদর্শনে এসিল্যান্ড

18

ইরানের ৭ দিনের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান ট্রাম্পের

19

মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: প্রাণিসম্পদমন্ত

20