আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভোলায় এক মাস ধরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী

 

Brother IT Digital



নিজস্ব প্রতিবেদক: ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাড়িরহাট এলাকায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন মানসিক ভারসাম্যহীন দুই সন্তানের জননী রাবেয়া আক্তার। দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। মা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে তার দুই শিশু সন্তান।
পরিবার সূত্রে জানা যায়, কোরবানির ঈদের কয়েকদিন আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান রাবেয়া আক্তার। এরপর আত্মীয়-স্বজন, সম্ভাব্য বিভিন্ন স্থানসহ নানা জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
রাবেয়ার বাবা সালাউদ্দিন জানান, চার সন্তানের মধ্যে রাবেয়া সবার বড়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মেয়েকে হারিয়ে পুরো পরিবার চরম দুশ্চিন্তা ও হতাশার মধ্যে রয়েছে। কোনো সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান দিতে পারলে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।
রাবেয়ার স্বামী বলেন, ভোলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল রোড এলাকায় তাদের বাসা। সেখান থেকেই এক মাস আগে কাউকে কিছু না বলে বেরিয়ে যান রাবেয়া। এরপর থেকে সর্বত্র খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। এদিকে মায়ের অনুপস্থিতিতে তাদের দুই শিশু সন্তান খাদিজা ও রাব্বি অসহায় হয়ে পড়েছে।
পরিবার জানায়, রাবেয়াকে ফিরে পেতে ইতোমধ্যে ভোলা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছেন স্বজনরা।
নিখোঁজের পরিচয়:
নাম: রাবেয়া আক্তার
শারীরিক অবস্থা: মানসিক ভারসাম্যহীন
ঠিকানা: ভোকেশনাল রোড, ৯ নম্বর ওয়ার্ড, ভোলা পৌরসভা
রাবেয়া আক্তারের সন্ধান পেলে ০১৭২২-৭৮৫৬৪৭ অথবা ০১৭৫৭-৩৪৯২৮০ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সন্ধানদাতার জন্য পুরস্কারেরও ঘোষণা রয়েছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৮ সালের পর কোনো প্রাথমিক বিদ্যালয়ে অপ্রশিক্ষিত শিক্ষক থাক

1

ফেসবুক পোস্টে দলীয় সমালোচনা করে পদ হারালেন চরফ্যাশনের ছাত্রদ

2

জামায়াত এমপির বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, গোমর ফাঁস করলেন

3

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

4

গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কার

5

আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা

6

ক্লাস বাদ দিয়ে শিক্ষার্থীকে দিয়ে শরীর ‘মাসাজ’, শিক্ষিকার বির

7

চাকরি দিচ্ছে ইউএস-বাংলা, সপ্তাহে ২দিন ছুটির সুযোগ

8

কসবা রেলস্টেশনে স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক য

9

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

10

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

11

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: রিজভ

12

১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে

13

আগামীকাল ভোলায় আসবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

14

প্রধানমন্ত্রীর ‘সম্ভাব্য’ সফর নিয়ে ভারতের বিবৃতি প্রত্যাহার

15

কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩১

16

বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ

17

ফেসবুকে চাঁদপুরের ইলিশ কিনতে গিয়ে প্রতারণার শিকার ক্রেতারা

18

বাংলাদেশে বিদ্যুৎ সংকট নিয়ে যে বিবৃতি দিল আদানি

19

কার্যকর হলো নবম পে স্কেল, কবে মিলবে বর্ধিত বেতন?

20