আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আংশিক গ্যাস সরবরাহ শুরু

 

Brother IT Digital

কারিগরি ত্রুটি সারিয়ে ২ সপ্তাহ পর কক্সবাজারের মহেশখালী থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

এর আগে গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালী উপকূলে এক্সিলারেট এনার্জির পরিচালনায় থাকা ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) শিপ-টু-শিপ পদ্ধতিতে গ্যাস স্থানান্তরের সময় বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটে। এই দুর্ঘটনার ফলে টার্মিনালটির কার্যক্রম দুই সপ্তাহ ধরে বন্ধ।

সে সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিকল হয়ে যাওয়ার আগে মহেশখালীর এলএনজি টার্মিনালটিতে অগ্নিকাণ্ড ঘটে।

তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডের পরিণতি আরও ভয়াবহ হতে পারত। বিশেষ করে ঘটনার সময় একটি এলএনজি কার্গো টার্মিনালটির কাছাকাছি অবস্থান করছিল, যা বড় দুর্ঘটনার কারণ হতে পারত। তবে দ্রুত সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

অগ্নিকাণ্ডের কারণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানিয়েছিলেন, ‘প্রাথমিকভাবে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা। তবে এর সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। এ ধরনের দুর্ঘটনা মোকাবিলার অভিজ্ঞতা এক্সিলারেট, সামিট কিংবা বাংলাদেশ সরকারের কারও ছিল না। এটা একটা নতুন অভিজ্ঞতা।’

ওই অগ্নিকাণ্ডের ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালিতে মারাত্মক গ্যাস সংকট দেখা দিয়েছে। যার প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও। ফলে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৪০ দিন জামাতে নামাজ, ৯ শিশু-কিশোর পেল সাইকেল

1

বোরহানউদ্দিনে চোখ উপরে পেলে যুবককে নির্যাতন, গ্রেফতার ১

2

ভোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুকে মন্তব্য করে পদ

3

৩ দিনের সফরে আগামীকাল ভোলায় আসছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী পা

4

ভোলায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ২

5

২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ভোলায় শোক ব্যা

6

ভোলায় আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

7

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

8

বোরহানউদ্দিনে ৩ লাখ টাকায় ওয়ার্ড বিএনপির কমিটি বিক্রি সত্য ন

9

১৬ জেলায় বন্যার পূর্বাভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড

10

মাছের পর চড়েছে ইলিশের ডিমের দাম, কেজি ৬ হাজার টাকা

11

যে শর্তে ১৩ বছরের মায়ের কাছেই থাকছে ৭ মাসের সন্তান

12

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

13

গ্যাস সংকটে ভরসা ভোলার গ্যাস, বাধা শুধু পাইপলাইন

14

পদত্যাগ করে দীর্ঘ স্ট্যাটাস ভারতীয় শিক্ষামন্ত্রীর

15

ত্রাণ বিতরণ অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী

16

ভোলায় সতীনসহ তিন আসামি অব্যাহতি পাওয়ায় আদালতে বিষপান বাদীর

17

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

18

রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারে বাধা দিলে রুখে দাঁড়াতে হবে: প্রধ

19

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শু

20