আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে চেয়ে দানবক্সে চিঠি

 

Brother IT Digital

চ্যানেল ভোলা: পাগলা মসজিদে কোটি কোটি টাকার সঙ্গে নামে-বেনামে মনোবাসনা পূরণের অনেক চিঠি পাওয়া যায়। এবারও তেমনি একটি ব্যতিক্রম চিঠি পাওয়া গেছে।

শনিবার (২৭ জুন) সকাল ৭টায় ছয় মাস পর পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছে। এতে রেকর্ড ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে। পরে মসজিদের দুই তলায় গণনার কাজ শুরু হয়। এ সময় বাংলাদেশ ফুটবল দলকে ২০৩০ সালের বিশ্বকাপে দেখতে চেয়ে পাঠানো এক ভক্তের একটি চিঠি পাওয়া যায়।

চিঠিটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

বিসমিল্লাহির রাহমানির রাহির

হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান, আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা জানাচ্ছি। আমি চাই ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপে আমায় প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক। লাল-সবুজের পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশে ফুটবলকে উন্নতি করুন, খেলোয়ারদের সফলতা দান করুন এবং বাংলাদেশকে বিশ্বমঞ্চে গৌরবের সঙ্গে তুলে ধরার তাওফিক দিন। আমিন...

(একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবলপ্রেমী)

এর আগে, গত বছরের ২৭ ডিসেম্বর ৩ মাস ২৭ দিন পর মসজিদের দানবাক্স থেকে ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা পাওয়া যায়। এ ছাড়া, পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ নাহিদ হাসনা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফসহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে স্কেলে বদলে যাচ্ছে ইনক্রিমেন্ট, ভাতাতেও কাটছাঁট

1

ক্লাসরুমের শিক্ষক থেকে বঙ্গভবনের রাষ্ট্রপতি মির্জা ফখরুল

2

‘আমাদের বন্ধুকে আর ক্লাসে দেখবো না’, অপ্রতিমকে হারিয়ে কান্না

3

জ্বালানি সংকট মোকাবিলায় ৫ কর্মপ রিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্

4

ভোলায় মায়ের সঙ্গে গোসলে নেমে শিশু নিখোঁজ

5

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চা

6

ভোলায় গ্যাসের বিপুল সম্ভাবনা, কাজে লাগানোর উদ্যোগ কোথায়

7

ভোলায় বিশেষ অভিযানে মদ, ইয়াবা ও গাঁজাসহ তিনজন আটক

8

চরসামাইয়ায় মাদকবিরোধী মানববন্ধন, ৫১ সদস্যের কমিটি গঠন

9

জুলাই শহীদদের স্মরণে চরফ্যাশনে বিশেষ দোয়া মাহফিল

10

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

11

টাকা দিয়ে আমদানি-রপ্তানি করার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

12

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, তথ্যপ্রযুক্তি ও শ্রমবা

13

এবারও দুর্গাপূজায় ইলিশ চায় ভারত, বাংলাদেশকে চিঠি

14

জনগণের দাবিতে বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

15

বিদেশে লোক পাঠানোর নামে সাড়ে ৩ লক্ষ টাকা নিয়ে উধাও তজুমদ্দিন

16

সংসদ, রাজপথ ও সংগঠন—বহুমুখী কৌশলে এগোচ্ছে জামায়াতে ইসলামী

17

টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

18

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

19

আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো

20